ঢাকাMonday , 8 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শান্তি রক্ষায় কাজ করবে সিইউমুনা

Link Copied!

CUMUNaচবি প্রতিনিধি : বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রামে জাতিসংঘের মূল্যবোধে উজ্জীবিত ও ভবিষ্যতে দক্ষ কূটনৈতিক তৈরি করে বিশ্ব শান্তি রক্ষায় কাজ করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সংস্থা (সিইউমুনা)।রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সিইউমুনার এ বছরের সম্মেলনের আয়োজন উপলক্ষে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে করা সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন তারা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিইউমুনার ডেপুটি সেক্রেটারি জেনারেল আবু মনজুর সজল বলেন, বিগত বছরের ধারাবাহিকতায় বার্ষিক আন্তর্জাতিক প্রতীকী জাতিসংঘ সম্মেলনের ২০১৬ পর্ব অতি শিগগিরই আয়োজন করবে। সফলতার এ ধারা বজায় রাখতে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রামে জাতিসংঘের মূল্যবোধে উজ্জীবিত এবং বিশ্ব শান্তি রক্ষায় এটি কাজ করে যাবে ।লিখিত বক্তব্যে আরো বলা হয়, আন্তর্জাতিক রাজনীতিতে রিফিউজি সমস্যার চলমান গুরুত্বের কথা মাথায় রেখে এবং এই সমস্যার আশু সমাধানে তরুণ বা ছাত্র সমাজের অংশগ্রহনের সুযোগের ব্যাপারে লক্ষ্য রেখে সম্মেলনের সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশের তরুণ সমাজের মধ্য থেকে, বৈশ্বিক নেতারা যে সমস্যার সমাধান বের করে আনতে পারেনি সেই সমস্যার শান্তিপূর্ণ সমাধান বের হয়ে আসতে পারে বলে জানান তারা।এবারের সম্মেলনের কৌশলগত সহযোগী সংগঠন হিসেবে রয়েছে বাংলাদেশ জাতিসংঘ অফিস বা জাতিসংঘ তথ্য কেন্দ্র, ঢাকা এবং জাতিসংঘের যুব আন্দোলন বিষয়ক সংগঠন ‘ইউনাইটেড নেশন্স ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ বা ‘ইউনিস্যাব’। সম্মেলনে মোট অংশগ্রহণকারী ডেলিগেট বা রাষ্ট্র প্রতিনিধিদের সংখ্যা প্রায় ৪০০।এ ছাড়াও এবারের সম্মেলনে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ হতে প্রতিনিধিরা অংশ নিবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভারত, নেপাল, আফগানিস্তানসহ প্রমুখ। সারা দেশের ৪৫টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নেবেন এবারের এ সম্মেলনে। যাদের মধ্যে যেমন রয়েছে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের প্রতিনিধি তেমনি রয়েছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও।সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি দুপুর ৩টায়। যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী উপস্থিত থাকবেন। এ ছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রক্টর আলী আজগর চৌধুরী ও ইউনাইটেড নেশন্স ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ–ইউনিস্যাব-এর প্রেসিডেন্ট মোহাম্মদ মামুন মিয়া।এবারের সম্মেলনে চলবে আগামী ১০- ১৩ ফেব্রুয়ারি। সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ‘সমুন্নত মানবতা, উদ্বাস্তুদের সুরক্ষা’। যেখানে জাতিসংঘের ৮টি গুরুত্বপূর্ণ অঙ্গ সংস্থার আদলে আলোচনার বিষয়বস্তু সাজানো হয়েছে ৮টি কমিটিতে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিইউমুনার প্রচার সম্পাদক আমজাদ হোসেন দিনার, মো.মিজানুর রহমান ও জয়পাল।