ঢাকাSunday , 7 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কবির প্রেমে রুপন্তি

Link Copied!

rupontiবিনোদন প্রতিবেদক : বাংলাদেশের একজন জনপ্রিয় কবি মারুফ হাসানকে ভালোবেসে বিয়ে করে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী তিয়াসা। বিয়ের পরই তারা দুজনই বুঝতে পারে-তাদের বিয়েটা ছিলো ভুল বিয়ে। একজন শিল্প-সাহিত্য নিয়ে সারাক্ষণ ব্যস্ত আর অন্যজন নিজের ক্যারিয়ার নিয়ে। দুজন দুই ভূবনের মানুষ। তিয়াসা পিএইচডি করতে অস্ট্রেলিয়া আসে। বাধ্য হয়ে তার সাথে আসতে হয় কবিকেও।
অস্ট্রেলিয়ায় সব সময় পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে তিয়াসা। কবি একাকী। সে খোঁজে দোয়েল পাখি। হিজলের ছায়া। পুঁই শাকের জাংলা। খয়েরী শালিক। প্রজাপতি। কবি বিষণ্ণ। একদিন বিষণ্ণ কবি বসে আছে সিডনীর একটি সমুদ্র সৈকতে। হঠাৎ দেখতে পায় অপূর্ব সুন্দরী একটি মেয়ে এগিয়ে আসছে তার দিকে। লাবন্য নামে মেয়েটি কবিকে জানায় সে কবির কবিতার একজন মুগ্ধ পাঠিকা। কবি বিস্মিত। অস্ট্রেলিয়ায় এমন একজন পাঠিকা আছে তার! ধীরে ধীরে তাদের ভেতর একটি সম্পর্ক তৈরী হয়। গল্পের শেষে গিয়ে কবি বুঝতে পারেন লাবন্য বলে বাস্তবে আসলে কেউ নেই। তার বিষণ্ণ মস্তিস্ক লাবন্য নামের মেয়েটিকে সৃষ্টি করেছিলো। এমন গল্পেই নির্মিত হয়েছে টেলিছবি ‘গল্পটি আংশিক সত্য’।
এটি রচনা ও পরিচালনা করেছেন আকিদুল ইসলাম। টেলিছবিতে কবির চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। আর লাবণ্যর চরিত্রে অভিনয় করেছেন রুপন্তি। পুরো টিম বর্তমানে অস্ট্রেলিয়ায় শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।
অস্ট্রেলিয়া থেকে নির্মাতা জানালেন, অস্ট্রেলিয়া কেন্দ্রীক নির্মাণ প্রতিষ্ঠান বাসভূমির প্রযোজনায় নির্মিত হচ্ছে ১০টি টেলি সিনেমা। ইতিমধ্যে ৭টি টেলিফিল্মের কাজ শেষ হয়েছে। এগুলো হলো শারমিনের ব্যক্তিগত গল্প, ঘুমিয়ে পড়েছে মধ্যরাত, কোন আলো লাগলো চোখে, তোমাকে দিলাম একটি দুপুর, অথবা একটি খুনের গল্প,  তবুও এই গল্পের নায়ক পার্থ। বাকি তিনটির কাজ শিগগিরই শেষ হবে।’