বিনোদন প্রতিবেদক : অনেক মহিলার কাছেই তিনি হট। কিন্তু একসময় যাকে কোলেও নিয়েছেন সেই সোনম কাপূরের কাছেও তাঁর পরিচয় ‘ব্লাডি হট।’ তিনি সালমন খান। সম্প্রতি ‘প্রেম রতন ধন পায়ো’র কো-স্টার সম্পর্কে এই বিশেষণই ব্যবহার করলেন সোনম কাপূর।
আগামী ছবি ‘নীরজা’র প্রচারে মুম্বাইয়ের একটি কলেজে গিয়েছিলেন সোনম। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, তাঁর পছন্দের সহ-অভিনেতা কে? উত্তর দেওয়ার আগেই অডিয়েন্সের মধ্যে থেকে সালমন খানের নাম ওঠে। তখন হেসে সোনম জানান, ‘তোমরা ঠিকই বলেছ। আমার ফেভারিট সালমন খান। হি ইজ সো ব্লাডি হট।’
যদিও সালমান খান সোনমের থেকে ২০ বছরের বড়। ছোটবেলায় সালমনের কোলেও চড়েছেন এ নায়িকা। তবে এখন তাঁরাই অনস্ক্রিন কাপল। ‘প্রেম রতন ধন পায়ো’তে তাঁদের জুটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের। সেই ভাইজানকেই এ বার ‘হট’ বললেন সোনম। তবে এই বিশেষণ শুনে সলমন কতটা খুশি তা অবশ্য জানা যায়নি।

