ঢাকাSunday , 7 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টিকিটের দাম বেশি, মাঝপথে ম্যাচ বর্জন

Link Copied!

sportsস্পোর্টস ডেস্ক : রেলিগেশন জোনে থাকা সান্ডারল্যান্ডের বিপক্ষে পয়েন্ট খোয়ানোর আগেই এ্যানফিল্ডে ঘটে গেছে তুলকালাম কাণ্ড। যারা লিভারপুল-সান্ডারল্যান্ডের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ দেখতে এসেছিলেন তাদের অনেকে মাঠের লড়াই শুরুর শেষ হওয়ার আগেই হতাশা নিয়ে ফিরে গেছেন। শনিবার রাতে ২-২ গোলের ড্রয়ের কারণে নয়, তারা ফিরেছেন টিকিটের মূল্য বাড়ানোর প্রতিবাদে।
ঘরের মাঠে লিভারপুলের খেলা। তাই সমর্থকদের বাড়তি আগ্রহ থাকাই স্বাভাবিক। তবে টিকিটের মূল্য দেখে কপালে ভাজ পড়েছে আগেই। হঠাৎই বেড়ে গেছে টিকিটের দাম। এরপরও খেলা দেখেছেন ঠিক। তবে সময় ৭৭ মিনিটেই এক দল সমর্থক মাঠ ছাড়েন। যাদের প্লে কার্ডে লেখা ছিল ৭৭ পাউন্ডে টিকিট বিক্রির প্রতিবাদ। যেতে যেতে তারা ক্লাব সঙ্গীত গাইছিলেন। ‘তুমি কখনো একা হাঁটবে না’। এরপর তারা গাইতে থাকেন, ‘যথেষ্ট যথেষ্ট’।
তখনও ২-০ গোলে এগিয়ে ছিল লিভারপুল। তবে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র-ই জোটেছে তাদের ভাগ্যে। যদিও সমর্থকদের হতাশার সঙ্গে খেলার পারফরম্যান্সের সম্পর্ক রয়েছে কি না তা বলা দুস্কর। সমর্থকদের প্রতিবাদ পরিবেশটা বদলে দিলেও তারা মানসিকভাবে দৃঢ় ছিলেন বলেই দাবি রিভারপুল কোচের।