ঢাকাSunday , 7 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়ে বার্সাকে ধরল অ্যাটলেটিকো

Link Copied!

atletikoস্পোর্টস ডেস্ক : বার্সার সঙ্গে টেবিলের সমতার এই পরিমাণটা হয়তো কয়েক ঘণ্টার। তথাপি দিয়েগো সিমিওনের জন্য শিরোপা লড়াইয়ে টিকে থাকতে এই জয় আত্মবিশ্বাসের পারদ খানিকটা হলেও বাড়াবে। শনিবার রাতে এইবারকে ৩-১ গোলে হারিয়েছে মাদ্রিদ ভিত্তিক এই স্প্যানিশ জায়ান্ট।
সেই সুবাদে ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলে আপাতত বার্সার সঙ্গে সমতায় রয়েছে অ্যাটলেটিকো। যদিও দুই ম্যাচ কম খেলা বার্সা রোববার বিকেলেই মাঠে নামছে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ লেভান্তে। বার্সা লেভান্তের বিপক্ষে হার বা পয়েন্ট খোয়ালে সিমিওনে শিবিরে আরো একটু স্বস্তির বৃষ্টি বইবে।
এদিকে স্প্যানিশ তারকা ফার্নান্দো তোরেস অ্যাটলেটিকোর হয়ে শেষ পর্যন্ত শততম গোলটি করেছেন। ঘরের মাঠ মাদ্রিদের এস্তাদিও ভিসেন্তে স্টেডিয়ামে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে তিনি গোল করেন।
দুদলের মধ্যে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে কেকোর গোলে এগিয়ে যায় এইবার। অবশ্য সমতায় ফিরতে ১০ মিনিট সময় নিয়েছে অ্যাটলেটিকো। ৫৬ মিনিটে গিমেনেজ অ্যাটলেটিকোর হয়ে প্রথম গোল করেন। সাউল ৬৩ মিনিটে দ্বিতীয় গোলটি করে অ্যাটলেটিকোকে এগিয়ে নেন। আর সবশেষ তোরেস জয়ের ব্যবধানটা আরো বাড়িয়ে নেন।