নিজস্ব প্রতিবেদক : ‘জঙ্গিবাদ রুখে দাঁড়াও, বিশ্ব শান্তির পতাকা উড়াও’ স্লোগান নিয়ে গতরোববার থেকে শুরু হয়েছে গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত ৮ দিনের‘জাতীয় পথ নাট্যোৎসব ২০১৬’। উৎসবের ৬ষ্ঠ দিনে উৎসবস্থল কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। এদিন পরিবেশিত হয়েছে ৫টি পথ নাটক।
নাটকগুলোর মধ্যে ছিল সংশপ্তক নাট্যদল নারায়নগঞ্জের পরিবেশনায় সানাউল্লাহ হকের রচনায় সম্পদ কুমার আচা্র্য্য নির্দেশিত নাটক ‘মন্তব্য নিষ্প্রয়োজন’। অনুশীলন নাট্যদল রাজশাহীর মলয় ভৌমিক রচিত ও নির্দেশিত নাটক ‘প্রতিপক্ষ’। সুজন হায়দার জনির নাট্যরুপ ও নির্দেশনায় অনিয়িমিত সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী মুন্সিগঞ্জের নাটক ‘দাম দিয়ে কিনেছি বাংলা’। সুষম নাট্য সম্প্রদায়ের খন্দকার আনোয়ারুল রচিত ও হামজা আনোয়ার নির্দেশিত নাটক ‘কে ময়নার খুনী’।আব্দুল হালিম আজিজ রচিত ও তপন হাফিজ নির্দেশিত নাট্যতীর্থের নাটক ‘সংবাদ শিরোনাম’। আরন্যক নাট্যদলের মান্নান হীরা রচিত ও আবু হাশিম মাসুদুজ্জামান নির্দেশিত নাটক ‘আগুনের জবানবন্দী ’।
উল্লেখ্য, ৮ দিনব্যাপী এই নাট্যোৎসবে কেন্দ্রীয় শহীদ মিনারে নাটক পরিবেশিত হচ্ছে বিকেল ৪টা থেকে। নাট্যোৎসব চলবে ৭ ফেব্রয়ারি পযর্ন্ত।

