ঢাকাSaturday , 6 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেরা হওয়ার টিকেট পেল বাজিরাও মাস্তানি

Link Copied!

mastaniবিনোদন ডেস্ক : পুরো এশিয়ার সিনেমাগুলোর মধ্যে চলতি বছরে সেরা সিনেমার পুরস্কার ছিনিয়ে নেয়ার প্রবল সম্ভাবনা আছে ভারতীয় মেধাবী নির্মাতা সঞ্জয় লীলা বানসালি পরিচালিতি এবং দীপিকা পাডুকোন ও রনবীর সিং অভিনীত আলোচিত ছবি ‘বাজিরাও মাস্তানি’। আসন্ন ১০ম এশিয়া ফিল্ম ফেস্টিভালে ছবিটি সেরা সিনেমার তালিকায় পাঁচটি ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে।
জানা গেছে, গত নয় বছর ধরে এশিয়ার সিনেমার জন্য ‘অস্কার’ খ্যাতি পাওয়া ‘এশিয়া ফিল্ম ফেস্টিভাল’-এর আয়োজন করে আসছে এশিয়া ফিল্ম অ্যাওয়ার্ডস একাডেমি। আসছে ১৭ মার্চ চীনের ম্যাচু শহরের ভেনেটিয়ান থিয়েটারে বসতে যাচ্ছে ফেস্টিভালটির ১০ম আসর। আর এই আসরেই অন্তত পাঁচটি ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে ‘দেবদাস’ খ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালির গেল বছরে মুক্তি পাওয়া প্রশংসিত ছবি ‘বাজিরাও মাস্তানি’।
১০ম এশিয়ান ফিল্ম ফেস্টিভালে সবচেয়ে বেশি শাখায় মনোনয়ন পেয়েছে ‘দ্য অ্যাসাসিন’। ছবিটি মোট নয়টি শাখায় মনোনয়ন পেয়েছে। এইদিক বিবেচনায় বাজিরাও মাস্তানিকে প্রতিযোগিতা করতে হবে চাইনিজ নির্মাতা জিয়া জেঙ্কুর ‘মাউন্টেনস মে ডিপার্ট’ এবং তাইওয়ানিজ নির্মাতা হু সিয়াও সেইনের ‘দ্য অ্যাসাসিন’, জাপানিজ নির্মাতা ইয়ুসুকি হাসিঙগুচির সিনেমা ‘থ্রি স্টোরিস অব লাভ’, চাইনিজ নির্মাতা গুয়ান হুর ‘মিস্টার সিক্স’ এবং দক্ষিণ কোরিয়ার নির্মাতা রু সাং-ওয়াঙ-এর পরিচালনায় ছবি ‘ভেতেরান’-এর মত তুমুল জনপ্রিয়তা পাওয়া ছবিগুলোর সাথে।
সেরা ছবি হিসেবে মনোনীত হওয়া ছাড়াও ‘বাজিরাও মাস্তানি’ চূড়ান্তভাবে মনোনিত হয়েছে কস্টিউম ডিজাইন, বেস্ট ভিজ্যুয়াল ইফেক্টস, বেস্ট মিউজিক এবং এডিটিংয়ের জন্য।
তবে ভারত থেকে শুধু বাজিরাও মাস্তানিকেই মনোনিত করেনি এশিয়া একাডেমি। বাজিরাও মাস্তানি ছাড়াও এশিয়া ফিল্ম ফেস্টিভালে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে মাসান, তলভার, বোম্বে ভেলভেট এবং ইতিহাস সৃষ্টি করা ছবি ‘বাহুবলী’।
এশিয়া ফিল্ম ফেস্টিভালের চলতি আসরে মোট ১৫টি অ্যাওয়ার্ডের বিপরীতে মনোনয়ন দেয়া হয়েছে ৭৭টি ক্যাটাগরিতে। মনোনিত মোট ছবির সংখ্যা ৩৬টি। সেখান থেকেই জুরিবোর্ড ১৫টি ক্যাটাগরিতে চূড়ান্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন। এশিয়ার নয়টি দেশ থেকে সেরা ছবিগুলো নির্বাচন করে মনোনয়ন দেয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।