ঢাকাSaturday , 6 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিনয় ছেড়ে ব্যাডমিন্টন খেলবেন দীপিকা!

Link Copied!

Dipikaবিনোদন ডেস্ক : বর্তমানে বলিউডের নম্বর ওয়ান নায়িকা দীপিকা পাড়ুকোন। যদিও তিনি আগে ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন। তবে অভিনয়ের দাপটে তিনি আজ বেস্ট। আবারো ব্যাডমিন্টন হাতে নিচ্ছেন এ অভিনেত্রী। কারণ দীপিকার চোখে নিজেকে দেখতেন চান ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেওয়াল।
তার উপর তৈরি বায়োপিক ছবিতে দীপিকা পাড়ুকোনকে পেতে চান সাইনা নিজেই। এক টেলিভিশন সাক্ষাত্কারে সাইনা নিজেই এটা জানিয়েছেন।
ওই সাক্ষাত্কারে সাইনা বলেন, ‘দীপিকার বাবা ছিলেন একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। তাই আমি দেখতে চাই দীপিকাকে অনস্ক্রিনে খেলাটা খেলতে।’
সেই অনুষ্ঠানে দীপিকাও উপস্থিত ছিলেন। সাইনার প্রস্তাবে তিনি রীতিমতো খুশি। দীপিকা সাইনাকে আশ্বাস দিয়ে জানান, ব্যাডমিন্টন তার প্রিয় খেলা। অনস্ক্রিনে তিনিও নিজেকে সাইনার রোলে কাজ করতে চান।
তিনি আরো বলেন, ‘আমরা একটা সময় ব্যাটমিন্টনটা অনেকদিন ধরে একসঙ্গে খেলেছি। যদিও সাইনা আমার থেকে অনেক বেশি ভালো খেলতো।’
উল্লেখ্য, ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে সাইনা নেওয়াল বিশ্বের নম্বর ওয়ান। তার ঝুলিতে রয়েছে অনেকগুলো রেকর্ড। তাই এই ইন্ডিয়ান তারকার জীবনী নিয়ে তৈরি হবে চলচ্চিত্র।