ঢাকাSaturday , 6 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাজি ধরায় নিষিদ্ধ অসি প্রমীলা ক্রিকেটার

Link Copied!

australiaস্পোর্টস ডেস্ক : স্পট ফিক্সিং কিংবা ম্যাচ ফিক্সিং নয়, কোন একটা টেস্ট ম্যাচ নিয়ে বাজি ধরায় নিষেধাজ্ঞার কবলে পড়েছেন অস্ট্রেলিয়ার এক নারী ক্রিকেটার। সেই ম্যাচ ছিল অবশ্য ঐতিহাসিক এক টেস্ট। গত নভেম্বরে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে হয়ে যাওয়া ইতিহাসের প্রথম ডে-নাইট টেস্ট। ফ্লাডলাইটের আলোর সঙ্গে প্রথমবারের মতো ম্যাচে ব্যবহৃত হয়েছিল গোলাপি বলও।
সেই টেস্টে বাজি ধরার দায়ে ছয় মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন ১৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান পেসার পিপা ক্লেরি। অস্ট্রেলিয়ায় বাজি ধরে নিষিদ্ধ হওয়া দ্বিতীয় নারী ক্রিকেটার তিনি। এর আগে আরেক অসি নারী ক্রিকেটার অ্যাঙ্গেলা রিকসকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ক্লেরিকে প্রথমে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হলেও পরে তা ছয় মাসে নামিয়ে আনে সিএ। তার বিরুদ্ধে অভিযোগ, ডে-নাইট টেস্ট চলাকালীন ছয়বার বাজি ধরেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও পার্থ স্কোরচার্সের খেলোয়াড় ক্লেরি। যার আর্থিক মূল্য ১৫.৫০ অস্ট্রেলিয়ান ডলার। ক্রিকেট অস্ট্রেলিয়ার দুর্নীতি দমন কোড লঙ্ঘন করাতেই ক্লেরিকে এমন শাস্তি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, ‘ক্রিকেট আইনের ‘দুর্নীতি দমন কোডের’ আওতায় বাজি ধরার অপরাধে ক্লেরিকে এমন শাস্তি দেয়া হয়েছে। এর মধ্যে ক্রিকেট সম্পর্কিত কোনো ধরনের অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে পারবেন না তিনি।’ সেই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, ‘ক্লেরিকে আইসিসির দুর্নীতি দমন বিভাগের অধীনে নীতিশাস্ত্র বিষয়ে ক্লাসও করতে হবে।’
এর আগে গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার আরেক নারী ক্রিকেটার অ্যাঞ্জেলা রিকেসকে দুই বছরের জন্য বহিষ্কার করেছিল সিএ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হয়ে যাওয়া ২০১৫ সালের আইসিসি বিশ্বকাপের ফাইনালে ম্যাচ সেরা কে হবে, এই নিয়ে ৯ ডলারের বাজি ধরেছিলেন অ্যাঞ্জেলা।
যদিও বাজিতে অর্থের পরিমাণ খুবই কম। তবে ক্রিকেটারদের এমন বাজি ধরার উপরে জিরো টলারেন্স দেখিয়ে থাকে ক্রিকেট অস্ট্রেলিয়া।