ঢাকাSaturday , 6 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপিং!

Link Copied!

dopingস্পোর্টস ডেস্ক : এ্যাথলেটদের ডোপ কেলেঙ্কারির সংবাদ নতুন কিছু নয়। তবে সেই ডোপ পাপ যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয় সেটি উদ্বেগেরই। চাইনিজ এ্যাথলেটদের ক্ষেত্রে এমন অভিযোগই ওঠে আসল এবার। সিএনএন-এ প্রকাশিত এক সংবাদে জনৈক সাংবাদিকের বরাত দিয়ে এমন সংবাদই প্রকাশিত হয়েছে।
অবশ্য এসব অভিযোগ সাম্প্রতিক নয়। গত দুই দশকেরও আগে এ্যাথলেটদের জোর করে অবৈধ এ্যালকোহল নিতে বাধ্য করা হয়েছে। স্থানীয় এক সাংবাদিক ঝাও ইও অভিযোগ করেছেন, দেশটির অন্তত ১০জন অলিম্পিক চ্যাম্পিয়ন ও রেকর্ডধারী এ্যাথলেট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপ নিয়েছেন।
ঝাও ইও জানিয়েছেন, দুইবারের বিশ্বরেকর্ডধারী জুননিয়া ও তার সঙ্গে আরো ১০ ‍দৌড়বিদ তাকে ১৯৯৫ সালে একটি চিঠি লিখেন। যেখানে বলা হয়েছে, কোচ মা জুরেন বিগত কয়েক বছর বেশি করে অবৈধ ড্রাগ নিতে বাধ্য করেছেন। সেই চিঠিটি চলতি সপ্তাহে টিসেন্ট স্পোর্টস অনলাইনে পোস্ট করেছে। এ নিয়ে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) প্রতিবেদনও প্রকাশ করেছে।
চিঠি পাওয়ার পর ১৯৯৭ সালেই কোচ ও এ্যাথলেটদের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ আনতে চেয়েছেন। কিন্তু তারা এই নিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। সিএনএন-এর প্রতিবেদক জানিয়েছেন, শুধু এই চিঠি নয়, অন্যান্য চিঠি ও এ্যাথলেটদের ডায়েরিও এই অভিযোগের সত্যতা প্রমাণ করে। চিঠিতে আরো লেখা হয়, কোচ মা পিল নিতে ওয়েং ও তার দলের সদস্যদের উৎসাহিত করেছে। কেউ যদি ব্যক্তিগতভাবে তা গ্রহণ না করতো তখন মা বলতেন, আমরা মানুষ, পশু নই।
সংবাদ প্রকাশের পর এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল এ্যাথলেট ফেডারেশন (আইএএএফ) জানিয়েছে, তারা অভিযোগ খতিয়ে দেখছে এবং এই চিঠির সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘আইএএএফের প্রথম কাজ হবে চিঠিটি সত্যি কি না তা যাচাই করা। সেই বিষয়টি মাথায় রেখেই চাইনিজ অ্যাথলেটিক এ্যাসোসিয়েশনকে আমরা তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করতে বলেছি। আইএএফের প্রতিযোগিতার বিধি ২৬৩.৩ (ই) নোট (ii) অনুযায়ী কেউ এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অবশ্য এই চিঠি সম্পর্কে তাৎক্ষণিকভাবে ওয়েন বা চাইনিজ এ্যাথলেটিকস এ্যাসোসিয়েশন তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। মাও নিজেও সিএনএনকে এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি।