ঢাকাSaturday , 6 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বইমেলায় বিকাশে পেমেন্ট করলেই ১০% ক্যাশ ব্যাক

Link Copied!

Bkash-BBনিজস্ব প্রতিবেদক : ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ‘অমর একুশে গ্রন্থমেলা-২০১৬’তে বই প্রেমীরা মেলায় অংশগ্রহণকারী ১২৪টি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে বই কেনার মূল্য বিকাশ দিয়ে পরিশোধ করলে ১০ শতাংশ ক্যাশ ব্যাক পাবেন। বিকাশ গ্রাহকদের জন্য এই অফারটি চলবে বই মেলার শেষ দিন অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিকাশ সূত্রে জানা যায়, বিকাশ দিয়ে কেনাকাটায় কোনো চার্জ প্রদান করতে হবে না। গ্রাহক মূল্য পরিশোধ করার পরবর্তী কর্ম দিবসের মধ্যেই তার বিকাশ অ্যাকাউন্টে ক্যাশ ব্যাকের পরিমাণ জমা হবে।
বিকাশ ব্যবহারকারীকে প্রথমে *২৪৭# এ ডায়াল করে বিকাশ মেন্যুতে গিয়ে ‘৩’ নির্বাচিত করে ‘পেমেন্ট’ পছন্দ করতে হবে। এরপর বেশকিছু ধাপ অনুসরণ করে এই সেবাটি গ্রহণ করা যাবে।
২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠীকে সেবা প্রদানের লক্ষ্যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদান করে চলেছে। বিকাশ- ব্র্যাক ব্যাংক, ইউএস ভিত্তিক মানি ইন মোশন এবং ওয়ার্ল্ড ব্যাংকের অন্তর্গত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিনান্স করপোরেশন এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।
গত দুই বছরেও বইমেলায় বই কেনার মূল্য বিকাশ দিয়ে পরিশোধে অনুরূপ ক্যাশ ব্যাক সুবিধা প্রদান করেছিল।