ঢাকাSaturday , 6 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক মাসের ব্যবধানে আবারো বাড়লো সোনার দাম

Link Copied!

Goldনিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে দুই এক দফা কমার পর এবার এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিভিন্ন ধরনের সোনার দাম বাড়লো। নতুন দাম অনুযায়ী সোনায় ভরি প্রতি ১ হাজার ২২৫ টাকা পর্যন্ত বেড়েছে। সারাদেশে সোনার নতুন দর আজ শনিবার থেকে কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজুস জানিয়েছে নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৩ হাজার ৭৪০ টাকা, ২১ ক্যারেট ৪১ হাজার ৬৪০ টাকা এবং ১৮ ক্যারেট ৩৪ হাজার ৯৯২ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৩ হাজার ৯১১ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ৯৯১ টাকা।
গতকাল শুক্রবার পর্যন্ত পূর্বে দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪২ হাজার ৫১৫ টাকা, ২১ ক্যারেট ৪০ হাজার ৪১৫ টাকা এবং ১৮ ক্যারেট ৩৩ হাজার ৭৬৭ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২২ হাজার ৬৮৬ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ৯৩৩ টাকা বিক্রি হবে।
এর আগে গত ১১ জানুয়ারি প্রতি ভরি সোনার দাম ১ হাজার ২২৪ টাকা বাড়ানো হয়েছিল। যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়। আর এক মাসের ব্যবধানের দ্বিতীয়বারের মতো বাড়ালো সোনার দাম। গত ৭ নভেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী ৯ নভেম্বর থেকে এবং ৩ ডিসেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী ৫ ডিসেম্বর দাম কমিয়েছিল বাজুস।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সাধারন সম্পাদক এনামুল হক জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে দেশের বাজারে সোনার দর বাড়ানো হয়েছে।