ঢাকাSaturday , 6 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবির নবীনদের ওরিয়েন্টেশন রোববার

Link Copied!

nstuনোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ৭ ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী বাংলামেইলকে বিষয়টি  নিশ্চিত করেছেন।
এদিকে, নতুনদের বরণ করে নিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ বছর প্রত্যেক বিভাগ আলাদা আলাদাভাবে নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশনের আয়োজন করেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর মুমিনুল হক বলেন, ‘প্রত্যেক বিভাগে আলাদাভাবে ওরিয়েন্টেশন হবে। ক্লাসের সময়সূচি এবং বিষয়ভিত্তিক কোর্সগুলো স্ব-স্ব বিভাগ থেকে শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হবে।’
উল্লেখ্য, এ বছর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৪টি বিভাগের অধীনে মোট ৮৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।