ঢাকাFriday , 5 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিরিশে রোনালদো, নেইমারের তেইশ

Link Copied!

ronaldoস্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বে একজন সেরা সময় কাটাচ্ছেন। সময়ের সেরাদের মধ্যে নিজের নাম লেখাতে সক্ষম হয়েছেন। তিনি ক্রিস্টিয়ানো রোনালদো। আরেকজন হুঙ্কার দিচ্ছেন। এবং মেসি-রোনালদো উত্তর সময়টাতে যে তিনিই রাজত্ব করবেন তার নজিরও বহুবার রেখেছেন। ব্রাজিলিয়ান তারকা নেইমার তিনি। জাতীয় দল বিবেচনায় দুজন দুই মহাদেশের। খেলেন আবার এক দেশের ভিন্ন ক্লাবে। তবে দুজনের একই তারিখে এই ধরাধমে আগমন হয়েছিল। সেই দিনটি ৫ ফেব্রুয়ারি।
শুক্রবার পর্তুগিজ সুপারস্টার রোনালদো ও ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারের জন্মদিন। এই দিনে রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর পূর্ণ হবে ৩০ বছর। আর বার্সেলোনায় খেলা নেইমার ২৩ পেরিয়ে পা রাখবেন ২৪-এ। এ দুজনই নয়, আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজসহ বেশ কয়েকজন ফুটবলারের জন্ম হয়েছে এই দিনটিতে। তেভেজ পালন করবেন ৩১তম জন্মদিন।
এর বাইরেও রয়েছেন ম্যানইউ উইঙ্গার আদনান জানুজাজ। এই দিনে ২০ পূর্ণ হবে তার। রিয়াল মাদ্রিদে খেলা রোমানিয়ার সাবেক তারকা জর্জ হাজি এই দিনে অর্ধশত পূর্ণ হবে।