ঢাকাFriday , 5 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালের কাছে হারল বাংলাদেশের মেয়েরা

Link Copied!

bangladeshস্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে শুক্রবার নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশের যুবারা। মিরাজদের ইতিহাস গড়ার দিনে দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এস এ গেমসে নেপালের কাছে ৩-০ গোলে হেরে যাত্রা শুরু করেছে বাংলাদেশের নারী দল।
ভারতের শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলেছে নেপালের মেয়েরা। দুই মিনিটেই দীপা অধিকারির গোলে লিড নেয় তারা (১-০)।
১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক অনু লামা। প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতি যায় নেপাল দল। দ্বিতীয়ার্ধে গোলশোধের জন্য মরিয়া ছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু কাঙ্খিত গোল আর আসেনি।
উল্টো ম্যাচের শেষ মুহূর্তে তৃতীয় গোলের দেখা পায় নেপাল। গোলটি করেন নিরু থাপা। শেষ পর্যন্ত ৩-০ গোলের হারের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।