ঢাকাThursday , 4 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়েল লাইফ প্রেম নিয়ে হতাশ ক্যাট

Link Copied!

catবিনোদন ডেস্ক : রিল লাইফে অনেক সফল প্রেমের উপাখ্যান দেখিয়েছেন ক্যাটরিনার। এ বছর পরপর তিনটি প্রেমের ছবি মুক্তিও পেয়েছে। তবে রিয়েল লাইফে প্রেম নিয়ে তার হতাশার শেষ নেই। সালমানের সঙ্গে সম্পর্কটা ভেঙে যাওয়ার পর আক্ষরিত অর্থেই ভেঙে পড়েছিলেন। এবার রনবীরের সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্কটার ইতি ঘটলো। বলতে গেছে জীবন থেকে প্রেম একেবারে অস্ত গেছে।
তাই হতাশ ক্যাটরিনার সরল স্বীকারোক্তি, বাস্তব জীবনে প্রেমকে একটু বেশিই গুরুত্ব দিয়ে ফেলেছেন!
ক্যাটরিনার আসন্ন তিনটি ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন- আদিত্য রায় কাপূর, সিদ্ধার্থ মালহোত্রা এবং রণবীর কাপুর। ক্যাটের দাবি, তার এই তিনটি ছবিই প্রেমের ছবি হলেও, গল্প ও নির্মাণটা একেবারে আলাদা প্রত্যেকটি।
রিল লাইফে অনেক প্রেম করলেও রিয়েল লাইফে ধাক্কাটা খেয়ে প্রেম সম্পর্কে একটা জটিল উপলব্ধি হয়েছে ক্যাটরিনার। তার মতে, ভালোবাসাকে এক কথায় ব্যাখ্যা করা খুবই কঠিন। কবি মির্জা গালিবও প্রেমকে বর্ণনা করতে পারেননি। ভালোবাসাকে কে কেমন ভাবে পাবে, কী চেহারায় কীভাবে পেতে চায়, তা কয়েকটি শব্দে বর্ণনা করা যায় না।
ক্যাটরিনা এখন ‘ফিতুর’, ‘জগ্গা জাসুস’ এবং ‘বার বার দেখো’ ছবির প্রচারণায় ব্যস্ত। ব্রিটিশ ঔপন্যাসিক চার্লস ডিকেন্স এর ‘গ্রেট এক্সপেকটেশন’ অবলম্বনে তৈরি হচ্ছে ‘ফিতুর’।