ঢাকাThursday , 4 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিল্পকলায় ফের স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’

Link Copied!

gonggaবিনোদন ডেস্ক : আগামীকাল ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাচ্ছে স্বপ্নদলের দর্শক নন্দিত ও আলোচিত প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’। এটি নাটকটি ৪১তম মঞ্চায়ন। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা অবলম্বনে গবেষণাগার নাট্যরীতিতে নাটকটি নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি নির্মিত হয়েছে রবীন্দ্রনাথকৃত ‘কাব্যনাট্য পাণ্ডুলিপি’ অবলম্বনে। জানা মতে, এটি রচনার ১১৯ বছর পর, ২০০১ সালে স্বপ্নদলের প্রযোজনায়ই আধুনিক মঞ্চে প্রথম কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র নিয়মিত মঞ্চায়ন সূচিত হয়। তারপর সার্ধশত রবীন্দ্র বর্ষে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি স্মারক প্রযোজনা হিসেবে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে স্বপ্নদল ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি মঞ্চে আনে।
উল্লেখ্য, রবীন্দ্রনাথ কাব্যনাটক ‘চিত্রাঙ্গদা’ রচনার প্রায় ৪৪ বছর পরে ১৯৩৬-এ তার পঁচাত্তর বছর বয়সে রচনা করেন নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’, যেটি দেশে-বিদেশে অসংখ্য দলের মঞ্চায়নের মাধ্যমে সুপরিচিত।