বিনোদন প্রতিবেদক : শীর্ষ তারকারা প্রায়ই বিভিন্ন পণ্যের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবার একটি প্লাস্টিক পণ্য উৎপাদনকারি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে কাজ শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
দেশীয় পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান আরএফএল’ এর সহযোগী প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হতে চলেছেন অভিনেতা মোশাররফ করিম।
এ উপলক্ষে আজ বেলা ১১টায় রাজধানীর মধ্য বাড্ডায় প্রাণ-আরএফএল সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে এ সংক্রান্ত চুক্তিস্বাক্ষর সম্পাদনের পাশাপাশি বিস্তারিত তথ্য জানানো হবে।
উল্লেখ্য, অভিনেতা মোশাররফ করিমের আগে আরএফএল পণ্যের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন চিত্রনায়িকা মৌসুমী।

