ঢাকাThursday , 4 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিএসজির রেকর্ড গড়া জয়

Link Copied!

psgস্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগে রেকর্ড জয়ের দেখা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। বুধবার রাতে পিএসজিত লরিয়েন্টকে ৩-১ গোলে হারায়। ফলে টানা ৩৩ ম্যাচে অপরাজিত থাকল ফরাসি চ্যাম্পিয়নরা। এতে দুই দশক পর ফ্রেঞ্চ লিগে টানা অপরাজিত থাকার রেকর্ডটি দখলে নিল রাজধানী ভিত্তিক এই ক্লাব।
এর আগে ১৯৯৪ সালের জুলাই থেকে ১৯৯৫  সালের এপ্রিল পর্যন্ত টানা সর্বোচ্চ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল ন্যানতেস। রেকর্ডের পাশাপাশি লিগ টেবিলে ২৪ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে দলটি। দ্বিতীয় স্থানে থাকা মোনাকো ২৪ ম্যাচে ৪২ পয়েন্ট অর্জন করেছে। যেখানে পিএসজির নামের পাশে রয়েছে ৬৬ পয়েন্ট।
এডিনসন কাভানির গোলে ম্যাচের ৬ মিনিটে এগিয়ে যায় পিএসজি। ১৯ মিনিটেই লরিয়েন্টের পক্ষে রাফায়েল ‍গুয়েরেরিও সমতা ফেরাতে সক্ষম হন। তাতে অবশ্য পয়েন্টে ভাগ বসাতে পারেনি লরিয়েন্ট।
কারণ ৫৫ মিনিটে জ্লাতান ইব্রাহিমোভিচ গোল করে আবারো এগিয়ে নেন পিএসজিকে। লেভিন কুরজাওয়া ৬৯ মিনিটে লরিয়েন্টের জালে শেষ পেরেক ঠুকেন। তাই শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।