ঢাকাThursday , 4 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রশিক্ষিত হবে সুবিধাবঞ্চিত ২৫ হাজার মানুষ

Link Copied!

গভর্নর ড. আতিউর রহমান

গভর্নর ড. আতিউর রহমান

অর্থনৈতিক প্রতিবেদক : মাস্টারকার্ড, ব্যুরো বাংলাদেশ এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ২০১৩ সালে শুরু হওয়া দীর্ঘমেয়াদি ফিন্যান্সিয়াল লিটারেসি (আর্থিক স্বাক্ষরতা) প্রোগ্রামের তৃতীয় পর্যায়ে কাজ শুরু হলো। এর মধ্য দিয়ে দেশে আর্থিক কর্মকাণ্ডের সুবিধার বাইরে থাকা ২৫ হাজার মানুষকে ২০১৬ সালের মধ্যে আর্থিক ও ব্যবসায়িক কার্যক্রমের ওপর প্রশিক্ষণ দেয়া হবে।
বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
বিশ্বব্যাপী মাস্টারকার্ড নারী ও শিশুদের আর্থিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্তিকরণে যেভাবে কাজ করে তারই ধারাবাহিকতায় এবার এ কার্যক্রমে দেশব্যাপী নারীদেরই অধিক সংখ্যায় প্রশিক্ষণ প্রদানে বিশেষ গুরুত্ব দেয়া হবে। যাতে ক্ষুদ্রঋণ ব্যবহারে তাদের দক্ষতা বাড়ে এবং তারা সফল উদ্যোক্তা হিসেবে আবির্ভূত হতে পারেন। এ ফিন্যান্সিয়াল লিটারেসি প্রকল্পের আওতায় সর্বমোট ১ লাখ ৩৫ হাজার জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দেয়া হবে।
আতিউর রহমান তার বক্তব্যে বলেন, ‘নতুন লেনদেন ব্যবস্থা চালুর ক্ষেত্রে আর্থিক স্বাক্ষরতা পূর্বশর্ত। দেশে ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামটি একটি সময়োপযোগী পদক্ষেপ। যা ইতোমধ্যেই চালুকৃত বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ ও ন্যাশনাল পেমেন্ট সুইচের মত ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে মানুষকে সচেতন করে তুলবে।’
গভর্নর বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশে কঠোর পরিশ্রমী ও দৃঢ়সংকল্পবদ্ধ অনেক নারী আর্থিক ও ব্যবসা বিষয়ে প্রশিক্ষণ পেলে সফলতা অর্জন করবেন। মাস্টারকার্ড ও ব্যুরো বাংলাদেশ তাদের দীর্ঘমেয়াদি প্রকল্পের আওতায় নেয়া তৃতীয় পর্যায়ের এ ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামে জনগোষ্ঠী আর্থিক কর্মকাণ্ড শুরু ও উদ্যোক্তা হয়ে উঠার বিষয়ে প্রশিক্ষণ পাবেন। এতে শুধু তাদের দক্ষতাই বাড়বে না সেই সঙ্গে ব্যবসা শুরু করার আস্থাও জোরদার হবে। ফলে তাদের স্ব-কর্মসংস্থানের ক্ষেত্রে যে ঘাটতি আছে সেটি পূরণ হবে এবং তারা উদ্যোক্তা হয়ে উঠবেন।’
উল্লেখ্য, মাস্টারকার্ড বাংলাদেশে তার প্রথম অফিস খোলার বিষয়টিকে স্মরণীয় করে রাখতে ২০১৩ সালে প্রথম পর্যায়ের ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম হাতে নেয়া হয়। এর পর ২০১৫ সালে শুরু করে দ্বিতীয় পর্যায়ের ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম। ব্যুরো বাংলাদেশের সঙ্গে কাজ করে মাস্টারকার্ড এ পর্যন্ত অর্থাৎ প্রথম দুটি পর্যায়ের কর্মসূচির আওতায় সারা দেশে এক লাখেরও বেশি উদ্যোক্তার আর্থিক ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিয়েছে। সেই সঙ্গে ১০ টাকার ব্যাংক হিসাবধারীদের জন্যও একই ধরনের প্রশিক্ষণ নিশ্চিত করেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে মাস্টারকার্ড ও ব্যুরো বাংলাদেশের তৃতীয় পর্যায়ের এই ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম উদ্বোধন করেন। এ সময় মাস্টারকার্ড কান্ট্রি করপোরেট অফিসার এবং সাউথ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট পোরুষ সিং; মাস্টারকার্ড সাউথ এশিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর ভিকাস ভার্মা; মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; জাকিয়া সুলতানা, ডিরেক্টর মাস্টারকার্ড এবং ব্যুরো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর জাকির হোসেন উপস্থিত ছিলেন।