ঢাকাWednesday , 3 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যানইউর এমন জয়ই চেয়েছিলেন ফন গাল

Link Copied!

Fon Gaalস্পোর্টস ডেস্ক : রুনি-গিয়া-মাতাদের মতো তারকাদের নিয়েও দুর্বল দলের কাছে নাকানি-চুবানি খেতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির দায়িত্ব নেয়ার পর এই চিত্র অনেক বারই দেখেছেন লুইস ফন গাল। এমন পরিস্থিতিতে কত সমালোচনাই শুনতে হয়েছে তাকে। আপাতত কিছু দিনের জন্য হলেও সমালোচকদের মুখ বন্ধ থাকবে। মঙ্গলবার স্টোক সিটির বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জিতেছে ম্যানইউ। আত্মবিশ্বাস ফেরানো এমন জয়ই চেয়েছিলেন রেড ডেভিলসদের কোচ ফন গাল।
Man-Uস্টোক সিটির বিপক্ষে সব শেষ পাঁচ ম্যাচে হারেনি ম্যানইউ। এর মধ্যে চারটিতে জয় তুলে নিয়েছে। একটি ম্যাচ শেষ হয়েছে নিস্প্রাণ ড্রয়ে। মঙ্গলবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউ এগিয়ে ১৪ মিনিটেই। এ সময়ে দুর্দান্ত এক গোল করেন মিডফিল্ডার জেসে লিনগার্ড।
ধুঁকতে থাকা স্টোক সিটি শিবিরে দ্বিতীয় আঘাত হানেন অ্যান্টোনি মার্শাল। ওয়েন রুনির পাস ধরে স্টোকের জালে বল জড়ান ফরাসি এই স্ট্রাইকার। সফরকারীদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ওয়েন রুনি। খেলার ৫৩ মিনিটে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদে সফল হন ম্যানইউর প্রাণভোমরা। স্টোকসিটির বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতে স্বস্তিতে রয়েছেন ম্যানইউর কোচ লুইস ফন গাল। স্কাই স্পোর্টসকে ম্যানইউ কোচ বলেন, ‘ছেলেরা অসাধারণ খেলেছে। বিশেষ করে প্রথমার্ধে তারা প্রতিপক্ষের গোলবারে বার বার আঘাত হেনেছে। গোলও পেয়েছে। দ্বিতীয়ার্ধেও আমরা আধিপত্য ধরে রেখেছি। এ অর্ধে রুনি গোল করেছে। সব মিলে ম্যাচটি ছিল অসাধারণ। এই জয়ে ছেলেদের আত্মবিশ্বাস অনেকাংশে বেড়ে যাবে।’