ঢাকাWednesday , 3 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লিভারপুলকে উড়িয়ে লেস্টারের ফিফটি

Link Copied!

Lesterস্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে লেস্টার সিটি।  ম্যানসিটি-ম্যানইউ-আর্সেনালের মতো দলকে পেছনে ফেলে লিগ টেবিলের শীর্ষে রয়েছে লেস্টার। সেই ধারাবাহিকতা তারা ধরে রাখতে সক্ষম হয়েছে শক্তিশালী লিভারপুলের বিপক্ষেও। মঙ্গলবার যেমন অল রেডসদের ভেলকিই দেখিয়েছে লেস্টার। ম্যাচটির ফল তারা নিজেদের দখলে নিয়েছে ২-০ গোলে। এই জয়ে লিস্টার শীর্ষস্থানটা আরো মজবুত হলো লেস্টারের।
এদিকে লিভারপুলকে উড়িয়ে দিয়ে লিগ টেবিলে পয়েন্টের ফিফটি পূরণ করেছে লেস্টার। ২৪ ম্যাচ শেষে লেস্টারের ঝুলিতে জমা পড়েছে ঠিক ৫০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির সংগ্রহ ৪৭ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান অষ্টম।
লেস্টারের ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়াম। লিভারপুলের বিপক্ষে ‘কিং পাওয়ার’টা (রাজা প্রদত্ত শক্তি) তারা ভালোভাবেই কাজে লাগিয়েছে। চলতি মৌসুমে তারা সওয়ার হচ্ছে জেমি ভার্ডিতে। মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে লেস্টারকে সওয়ার হতে হয়েছে সেই ভার্ডিতেই। প্রিমিয়ার লিগে টানা ১১ ম্যাচে গোলের রেকর্ডধারী এই ফুটবলার এদিনও জ্বলে উঠেছেন লিভারপুলের বিপক্ষে। তার জোড়া গোলে ভর করে লেস্টার  মাঠ ছেড়েছে দারুণ এক জয় নিয়ে।
ঘরের মাঠ হলেও লিভারপুলের ধাক্কাও তাদের সামলাতে হয়েছে। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে অল রেডসরা। তা না হলে ম্যাচের ফল ভিন্নও হতে পারত। যদিও প্রথমার্ধ দু’দল শেষ করেছে গোলশূন্য থেকেই। দ্বিতয়ার্ধে এসে শুরু হয় ভার্ডি শো। ম্যাচের ৬০ মিনিটে সতীর্থ মাহরেজের বানিয়ে দেয়া বলটি লিভারপুলের জালে জড়াতে ভুল করেননি ভার্ডি। তার করা দ্বিতীয় গোলটি এসেছে খেলা যখন গড়িয়েছে ৭১ মিনিটে। এ যাত্রায় ভার্ডির গোলের যোগানদাতা ওকাজাকি।