ঢাকাWednesday , 3 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিচ্ছেদ হয়নি, সেপারেশনে আছি : তাহসিন

Link Copied!

Tahsinবিনোদন প্রতিবেদক : তিন বছর পর ফিরলেন ছোটপর্দার অভিনেত্রী লাক্সতারকা তাহসিন। নির্মাতা রেদওয়ান রনি সার্বিক তত্ত্বাবধানে নির্মিত ‘অ্যারেঞ্জড ম্যারেজ’ একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। কেন তিন বছর মিডিয়ার আড়ালে ছিলেন, সামনের পরিকল্পনা কি এসব নিয়ে মুখোমুখি হলেন তিনি।
ক্যামেরার সামনে ফেরার অনুভূতি কি?
এই অভিজ্ঞতাটা সত্যিই অন্যরকম। খুবই আনন্দ লাগছে। আবার কিছুটা নার্ভাসও। দর্শকরা আমাকে কিভাবে নেবে এটাও একটা ভাববার বিষয়। আর তিনবছর অভিনয়টা চর্চা না করলে আমার তো একটু প্রবলেম হওয়ার কথায়। তবে আশা করি ওভারকাম করতে পারবো।
অভিনয়ের বাইরে ছিলেন কেন?
প্রথমত কারণ আমার পড়াশোনা। বিজিএসইতে ফ্যাশন ডিজাইনের উপর স্নাতক শেষ করেছি। পাশাপাশি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মে জব করতাম। এখন এন আইডিতে পার্টটাইম শিক্ষকতা করি। সবমিলিয়ে অভিনয়ে আর নিয়মিত হওয়া যায়নি। বেশ গ্যাপ পড়েছিল। আর তাছাড়া সবকিছু সামলিয়ে অভিনয় করাটাও বেশ টাফ ছিল।
তিন বছরে কখনো কি ভেবেছিলেন আবার ফিরবেন?Tahsin-2
আমি জানতাম একটা সময় আমি ফিরবোই। ইচ্ছাও ছিল এমনটা। কিন্তু কখনোই র‌্যান্ডম কাজ করতে চাইনি। গত তিন বছরেও কিন্তু বেশ কিছু কাজের অফার পেয়েছিলাম। কিন্তু করিনি। যে গল্পের অফার পেয়েছি সেগুলো আমার সঙ্গে আসলে যায়নি। ভালো গল্পের জন্য আমি অপেক্ষা করেছি। আমি চেয়েছি ভালো ডিরেক্টরের ভালো কোন কাজ দিয়েই দ্বিতীয় ইনিংসটা শুরু করবো।
ফিরতে আপনাকে অনুপ্রানিত করলো কারা?
রেদোয়ান রনি ভাইয়ের সঙ্গে আগে থেকেই যোগাযোগ ছিল। আর মিডিয়ার বন্ধুরা প্রায় বলতো তোমার লাইফের প্রবলেমগুলো তো শেষ এবার কাজ স্ট্রাট করো। মূলত মিডিয়ার বন্ধুদের অনুপ্রেরণায় আমার ফিরে আসা।
তিন বছরে ইন্ডাস্ট্রির কি কি পরিবর্তন দেখছেন?
অনেক পরিবর্তন হয়েছে। ক্যামেরার কাজ থেকে শুরু করে কস্টিউম পর্যন্ত সবকিছুই অনেক উন্নত হয়েছে। বছর তিনেক আগে যখন করেছিলাম তখন কাজগুলো এলোমেলো ছিল তা না কিন্তু এখন টেকনোলজি মানুষকে অনেক হেল্প করছে। এখনকার নাটকগুলো খুব দ্রুত দর্শকদের কাছে যায়।
এখন কিকি কাজ করছেন?
স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘অ্যারেঞ্জড ম্যারেজ’ করছি আপাতত। এছাড়া আরো কয়েকটি নাটক ও টিভিসির অফার আসছে। ব্যাটে বলে মিলে গেলে করবো।
নেক্সট ক্যারিয়ার প্ল্যান কি?
আপাতত ছোটপর্দায় কাজ করতে চাই। নিজের জায়গাটা তৈরী করতে পারলে বড়পর্দায় নাম লেখাবো।
কোন ধরনের সিনেমায় আগ্রহী?
যে কোন ধরনের সিনেমা করতে চাচ্ছি। গল্পে আমার অ্যাক্টিংয়ের জায়গাটা থাকলেই হলো।
একটু ব্যক্তিগত প্রসঙ্গে যাওয়া যাক। নাট্যনির্মাতা ওয়াহিদ আনামের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। কতটুকু সত্য?
আমাদের বিচ্ছেদ এখনো হয়নি। খবরটি মিথ্যা। তবে দুজন সেপারেশনে আছি।