ঢাকাWednesday , 3 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পাচ্ছেন রুনা লায়লা

Link Copied!

Runa Lailaবিনোদন ডেস্ক : ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পাচ্ছেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। চলচ্চিত্র শিল্পে অবদান রাখার জন্য তাকে এ পুরষ্কারে ভূষিত করা হবে। গত ৩০ জানুয়ারি এক চিঠির মাধ্যমে তাকে সুখবরটি জানায় দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন।
মঙ্গলবার সকালে ফেসবুকে এ সুসংবাদটি জানান তিনি। রুনা লায়লা লেখেন, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি। জুরি মেম্বার হিসেবে অন্যান্য জুরিদের সঙ্গে এ পুরষ্কারটি গ্রহন করবো। আলহামদুলিল্লাহ্‌।
বিজয়ী নির্বাচনে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানিত জুরি সদস্যদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের ম্যানেজিং কমিটি। সুসংবাদটি জানিয়ে রুনা লায়লা বলেন, ‘আমি গর্বিত। বাংলাদেশি শিল্পী হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়াটা সম্মানজনক ও আনন্দের ব্যাপার।’ ১৯৬৯ সালে ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকের জন্মশতবার্ষিকীতে এই পুরস্কার প্রবর্তন করা হয়। পুরস্কার হিসেবে একটি স্বর্ণকমল পদক, একটি শাল এবং ১০ লাখ রূপি প্রদান করা হয় নির্বাচিত বিজয়ীকে। এবারের বিজয়ীর হাতে পুরস্কার দেওয়া হবে আগামী ৩০ এপ্রিল।