ঢাকাWednesday , 3 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওম নয়, ফারিয়ার নায়ক আরিফিন শুভ

Link Copied!

Shuvo-Fariaবিনোদন প্রতিবেদক : বেশ কদিন ধরেই শোনা যাচ্ছিল জাজ মাল্টিমিডিয়ার পরের সিনেমা ‘প্রেমী ও প্রেমী’। সিনেমায় থাকছেন নুসরাত ফারিয়া। তার বিপরীতে অভিনয় করবেন টালিগঞ্জের নায়ক ওম। কিন্তু আজ প্রযোজনা প্রতিষ্ঠানটি ঘোষণা দিলেন ওম নয়, ছবিতে ফারিয়ার নায়ক আরিফিন শুভ। মঙ্গলবার বিকেলে ছবিতে চুক্তিবদ্ধ হলেন শুভ। বড়পর্দায় এবারই প্রথমবারের মতো ফারিয়ার সঙ্গে জুটি বাধছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন জাকির হোসেন রাজু। ৫ মে থেকে ছবিটির শ্যুটিং শুরু হবে। ঢাকা, বান্দরবান ও হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে ছবিটির শুটিং হবে। নুসরাত ফারিয়া জানালেন, ছবির গল্পটা অনেক সুন্দর। আর আরিফিন শুভর সঙ্গে এবারই প্রথমবারের মতো সিনেমায় কাজ করছি। কাজটা ভালো হবে আশা করি।’
উল্লেখ্য, আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে জাজা মাল্টিমিডিয়ার চলচ্চিত্র ‘হিরো ৪২০’ ছবিটিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া  ও কলকাতার ওম। ছবিটির পরিচালনা করেছেন সৈকত নাসির ও কলকাতার সুজিত মণ্ডল।