স্পোর্টস ডেস্ক : দেশের মাটিতে ওয়ানডেতে ভারতকে ৪-১ ব্যবধানে হারানোর সুখস্মৃতি নিয়ে গিয়েছিলেন প্রতিবেশি রাষ্ট্র নিউজিল্যান্ডে। তবে চিরশত্রুদের পেয়ে খ্যাপাটে হয়ে যায় কিউইরা। এশিয়ার দুই দেশ প্রথমে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নাস্তানাবুদ করার পর এবার অসিদেরও একই পালা। ৩০৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে প্রতিবেশি বোলারদের বোলিংতোপে দিশেহারা হয়ে যায় অসি ব্যাটিং লাইনআপ। শুরুটা করেন ম্যাট হেনরি। ১০ রানেই ওপেনার শন মার্শকে গাপটিলের ক্যাচ বানিয়ে উইকেট পতনের উদ্বোধনটা করেন কিউই এই পেসার। ৩৩ রানে দলীয় ক্যাপ্টেনকে বোল্ড করে উইকেট সংখ্যা দ্বিগুন করেন হেনরি। এরপর শুরু হয় আসল তাণ্ডব ৩৯ রানে ওয়ার্নার (১২), ৪০ রানে বেইলি (২) ও ম্যাক্সওয়েলকে (০), ৪১ রানে মিচেল মার্শ (০)কে ফিরিয়ে অসিদের জয়ের স্বপ্নে পেড়েক লাগিয়ে দেন কিউই দুই ওপেনিং বোলার বোল্ট ও হেনরি। বেইলিকে ফেরান হেনরি। ওয়ার্নার ও ম্যাক্সওয়েলকে ড্রেসিংরুমের পথ দেখান বোল্ট।
৪১ রানে নেই ৬ উইকেট বিশ্বচ্যাম্পিয়নদের। এপর্যায়ে কিছুটা প্রতিরোধ করার চেস্টা করেছিলেন ম্যাথু ওয়েও ও জেমন ফকনার। কিন্তু দলীয় ১২০ রানের মাথায় কোরি এন্ডারসনের বলে নিকলসের হাতে বিদায় নিশ্চিত হয়ে যায় উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েডের। যাবার আগে করেছিলেন ইনিংস সেরা ৩৭ রান। স্কোরবোর্ডে ১ রান যোগ হতে না হতেই ফকনারের বিদায়। তার ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ রান ৩৬। পরাজয়ের প্রহর গুনছে অস্ট্রেলিয়া। রিচার্ডসন ও হোস্টিংসদের আর কি করা। স্পিনার সাটনারকে স্ব-স্ব উইকেট বুঝিয়ে দিয়ে তারাও মাঠ ত্যাগ করেছেন। ফলে অসিদের ইনিংসের যবনিকা ঘটে মাত্র ১৪৮ রানে। প্রথম ম্যাচ জিতে নেন ব্ল্যাকক্যাপসরা। ১৫৯ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।
নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ড ও ম্যাট হেনরি নেন ৩টি করে উইকেট। সাটনার ২টি, কোরি এন্ডারসন ও অ্যাডাম মিলনে নেন ১টি করে উইকেট।
চ্যাপেল-হ্যাডলি ট্রফির প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। ম্যাককালাম-গাপটিলের চমৎকার শুরুতে উদ্বোধনী জুটি সংগ্রহ যখন ৭৯ রানে তথন ব্যক্তিগত ৪৪ রানে ফকনারের বলে বোল্ড হয়ে যান ব্রেন্ডন ম্যাককালাম। ২৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় তিনি এই রান করেন। তবে উইলিয়ামসন এদিন ছিলেন নিস্প্রভ। হিসেবের খাতায় কিছু লিখার আগেই হ্যাজেলউডের বলে শন মার্শের হাতে ধড়া পরেন। এরপর হেনরি নিকলসকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান মার্টিন গাপটিল।
দলীয় ১৮১ রানে ম্যাক্সওয়েলের দারুন থোতে রান আউটের ফাঁদে কাটা পরে বিদায় নেন মার্টিন গাপটিল। দারুন ফর্মে থাকা গাপটিল আফসোস করতেই পারেন সেঞ্চুরি ভঙ্গের হতাশায়। ৯০ রান করে ফেরেন তিনি। এরপর ছোট্ট-ছোট্ট পার্টনাশিপে শেষ পর্যন্ত কিউইদের সংগ্রহ দাড়ায় ৮ উইকেটে ৩০৭ রান।
হ্যাজেলউড, মিচেল মার্শ ও ফকনার নেন ২টি ও জন হোস্টিংস নেন ১টি করে উইকেট। ম্যাচ সেরা হন মার্টিন গাপটিল। ৩ ম্যাচ সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা। আগামী ৬ ফেব্রুয়ারি ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

