ঢাকাWednesday , 3 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়ার ঠোঁটে সাবিনা ইয়াসমিনের গান

Link Copied!

Joya-Sabinaবিনোদন প্রতিবেদক : নির্মাতা সাইফুল ইসলাম মান্নুর ‘পুত্র’ সিনেমায় গাইলেন বরেণ্য সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। ‘এবার তোমার কিসের বলো ভয়’ শিরোনামে গানটি লিখেছেন পরিচালক নিজেই। গানটির সুর করেছেন সুজন আরিফ। গানের সুরে ঠোঁট মেলাবেন অভিনেত্রী জয়া আহসান। মান্নু জানালেন, চ্যানেলই আইয়ের স্টুডিও কয়েকঘন্টা আগে গানটির রেকর্ডিং শেষ হলো। সাবিনা আপার কন্ঠ নিয়ে নতুন করে বলার কিছু নেই। অসাধারণ গেয়েছেন তিনি। আশা করি ভালো কিছুই হবে।’ এটি ছাড়াও সিনেমায় আরো দুটি গান থাকছে। যার একটিতে কন্ঠ দেবেন কন্ঠশিল্পী মেহরিন। নির্মাতা জানালেন, আগামী ২ এপ্রিল ছবিটি মুক্তির পরিকল্পনা আছে।