বিনোদন ডেস্ক : এই মুহূর্তে বলিউডের সব থেকে ‘কিউটেস্ট গার্ল’ বলে মনে করা হয় গেল বছরে বলিউডে ইতিহাস সৃষ্টি করা ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এ ছোট্ট মুন্নী চরিত্রে অভিনয় করা হারশালি মালহোত্রা। বলিউডের সুপারস্টার অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে অনুসরণ করে ইন্টারনেটে হারশালির একটি ক্ষুদে ভিডিও রিলিজ হয়েছে, যা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে গেছে!
হ্যাঁ। ‘ভাইজান’ ছবির সেই ছোট্ট মুন্নী এখন যাই করেন, তাই আজ মিডিয়ায় খবরে পরিনত। কারণ তিনি যে সত্যিই সবার হৃদয়ে অনেকটা জায়গা জুড়ে আছেন। আর এবার এই ছোট্ট হারশালি খবর হলেন মাধুরী দীক্ষিতকে অনুসরণ করে।
কিভাবে? বলছি। সম্প্রতি ইনস্ট্রাগ্রামে ছোট্ট একটি ভিডিও ক্লিপ প্রকাশ হয়েছে। তাতে ছোট্ট হারশালিকে দেখা গেছে মাধুরী দীক্ষিত ও সালমান খান অভিনীত ব্লকবাস্টার হিট সিনেমা ‘হাম আপকে হ্যায় কৌন’-এর একটি ঢঙে! যেখানে
উল্লেখ্য, বজরঙ্গি ভাইজান-এর মধ্য দিয়ে গেল বছর অভিনয়ে পা রাখেন হারশালি মালহোত্রা। সালমান খান অভিনীত ছবিটি বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করা ছাড়াও সিনে-আলোচকদের প্রশংসা অর্জন করতে সমর্থ হয়।

