ঢাকাTuesday , 2 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দর সঙ্গে কমেডি ছবি করার স্বপ্নে বিভোর টাবু

Link Copied!

tabuবিনোদন ডেস্ক : নব্বই দশকে বলিউডে জুটি বেধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও অভিনেত্রী টাবু। কিন্তু এরপর বলিউডে বিশাল পালাবদল ঘটে গেছে। তাদের পরবর্তী সময়ে সেই জায়গা দখল করে নিয়েছে নতুন অভিনেতা-অভিনেত্রীরা। চারদিকে নতুনদের জয়জয়কার থাকলেও তবু পুরনো বন্ধু অভিনেতা গোবিন্দর সাথেই অভিনয় করতে আগ্রহী টাবু।
বর্তমানে নিজের অভিনীত ‘ফিতুর’ ছবির প্রমোশন নিয়ে ব্যস্ত আছেন অভিনেত্রী টাবু। যে ছবিতে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর ও ক্যাটরিনা কাইফ। এই ছবির প্রমোশনে কমেডি বিষয়ে কথার প্রসঙ্গে তিনি এই সময়ে এসেও অভিনেতা গোবিন্দ’র সঙ্গে অভিনয়ে আগ্রহ প্রকাশ করেন।
আমি গোবিন্দ’র সাথে এখনও অভিনয় করতে ইচ্ছুক। আমার দেখা গোবিন্দ একজন অসাধারণ মেধাবী অভিনেতা। সে সবকিছু খুব সহজ করে ফেলতে পারে। অভিনয়টাও তার কাছে পড়ে খুব সহজ হয়ে যায়। আর এই জন্যই তার সাথে আমি এখনো অভিনয় করতে চাই।
বলিউডের বিখ্যাত কমেডি সিনেমা নির্মাতা ডেভিড ধাওয়ানকে উদ্দেশ করে তিনি গোবিন্দ আর তাকে নিয়ে সিনেমা নির্মাণের কথাও বলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি এখনো আশা করি ধাওয়ান সাহেব আমাকে গোবিন্দর সাথে হ্যাট্রিক করার সুযোগ তৈরি করে দিবেন। কারণ এর আগে তিনি সজন চলে শ্বশুরাল এবং বিবি নাম্বার ওয়ান নির্মাণ করেছিলেন। যা বলিউডে ব্লকবাস্টার হিট হয়েছিল। আমি আসলে গোবিন্দ আর ডেভিডের সাথে কমেডি সিনেমা করতে মুখিয়ে আছি।
উল্লেখ্য, ১৯৯৬ সালে ‘সজন চলে শ্বশুরাল’ ছবির মাধ্যমে গোবিন্দ’র সাথে জুটিবদ্ধ হন টাবু।