ঢাকাTuesday , 2 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৯ ঘণ্টা বন্ধ ছিল বন্দরে পণ্য ওঠা-নামা

Link Copied!

Shipচট্টগ্রাম প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর জেটিতে জাহাজ থেকে পণ্য ওঠা-নামার কাজ বন্ধ ছিল।
বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সদস্য (অ্যাডমিন ও প্ল্যানিং) জাফর আলম।
তিনি বলেন, ঘন কুয়াশার কারণে গত সোমবার দিবাগত রাত ১২টা থেকে বন্দর জেটিতে জাহাজ থেকে পণ্য ওঠা-নামার কাজ বন্ধ হয়ে যায়। তবে মঙ্গলবার সকাল ৯টা থেকে আবারো কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দরে এক মুহূর্তের জন্যও পণ্য উঠা নামা বন্ধ ছিল না।