ঢাকাMonday , 1 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক চল্লিশে প্রীতি

Link Copied!

prity-jintaবিনোদন ডেস্ক : এক চল্লিশ বছরে পা রাখলেন এক সময়ে বলিউড কাঁপানো অভিনেত্রী প্রীতি জিনতা। নিজের জন্মদিনে বলিউডের সহকর্মি ও বন্ধুদের ভালোবাসায় রীতিমত হাওয়ায় উড়ছেন সদা হাস্যোজ্বল মেয়েটি!
গতকাল রবিবার ৩১ জানুয়ারি ৪১ বছরে পা দিলেন জনপ্রিয় অভিনেত্রী ও কিংস ইলাভেন পাঞ্জাবের কর্ণধার প্রীতি জিনতা। তার জন্মদিনে বলিউডসহ ভারতের ক্রিয়া জগতের তারকারাও অভিনন্দন জানিয়েছেন। অভিষেক বচ্চন, করন যোহর, রিতেশ দেশমুখ, সুশান্ত রাজপুত, আলিয়া ভাট, হুমা কোরাইশি, শ্রদ্ধা কাপুর, কৃতি স্যাননের মত তারকারা নিজেদের ফেসবুক ও টুইটারে প্রীতিকে শুভ কামনা জানিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। জানান তাদের ভালোবাসার কথা।
অন্যদিকে সালমান খান, ববি দেওল, সোহেল খানসহ অন্যান্যদেরও দেখা গেল প্রীতির জন্মদিনে এক ঘরোয়া পার্টিতে।
উল্লেখ্য, একমাত্র নিজের হাসিকে সম্বল করে সিনেমা জগতে পা রাখেন প্রীতি জিনতা। তার অসাধারণ হাসিতেই এক পরিচালক কপোকাত হয়ে যায়। তারপর পার্ক চকলেট আর লিরাল সাবানের বিজ্ঞাপনে কাজ করেন তিনি। আর বিজ্ঞাপনের পরেই আসে সিনেমার প্রস্তাব। তার প্রথম সিনেমা ‘কেয়া কেহনা’। কিন্তু প্রথম মুক্তি পায় মনি রত্নম পরিচালিত শাহরুখ-মনীষার ‘দিল সে’। ‘কেয়া কেহনা’ ব্যাপক সাড়া ফেলে তখন। এই ছবিটিই তাকে বলিউডে প্রতিষ্ঠা পাইয়ে দেয়। এরপর সোলজার, সংঘর্ষ, মিশন কাশ্মীর, দিল চাহতা হ্যাঁয়, কই মিল গেয়া, লক্ষ্য, হার দিল যো পেয়ার কারেগা, চোরি চোরি চুপকে চুপকে, কাল হো না হো, ভির জারা, কাভি আলভিদা না কেহনার মত অসাধারণ সব সিনেমায় অভিনয় করে বলিউড সিনেমার ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছেন।