বিনোদন ডেস্ক : গেল বছরে হলিউডের মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে অন্যতম আলোচিত ছবির নাম আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতুর পরিচালনায় এবং সুপারস্টার অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘দ্য রেভিনেন্ট’। এ পর্যন্ত হলিউডের যত বার্ষিক ফিল্ম ফেস্টিভাল ছিল তার প্রায় সবগুলোতেই ছবিটি প্রশংসাসহ পুরস্কারের ঝুলিটিও পোক্ত রেখেছে। আর এবার এই ছবির জন্য ‘সেরা অভিনেতা’ হিসেবে ‘স্ক্রিন অ্যাক্টর গিল্ড’ পুরস্কার হাতে নিলেন টাইটানিক খ্যাত অভিনেতা লিওনার্দো।
৩০ জানুয়ারি হলিউডের তারকা অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা আর প্রযোজকদের উপস্থিতি লস অ্যাঞ্জেলসের শ্রিন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ২২তম স্ক্রিন অ্যাক্টর গিল্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। যে ফেস্টিভালে আগে থেকেই স্পটলাইটে ছিল ইনারিতুর ছবি ‘দ্য রেভিনেন্ট’ এবং ব্রে লার্সনের ‘রুম’ ছবিটি। অনুমান অনুযায়ি ছবি দুটি সত্যি সত্যি ফেস্টিভালে প্রভাব দেখিয়েছে।
আমেরিকান ফিল্ম এবং টেলিভিশনের কাজগুলোকে প্রতি বছর সম্মানিত ও পুরস্কৃত করে ‘স্ক্রিন অ্যাক্টর গিল্ড’ অ্যাওয়ার্ডস। ২২তম এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার হাতে নেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং সেরা অভিনেত্রীর পুরস্কার যায় ‘রুম’ ছবির অভিনেত্রী ব্রে লার্সনের হাতে।
২২তম স্ক্রিন অ্যাক্টর গিল্ড অ্যাওয়ার্ড’-এর পুরস্কার বিজয়ীদের তালিকা:
সিনেমা:
সেরা সিনেমা: স্পটলাইট
সেরা অভিনেতা: লিওনার্দো ডিক্যাপ্রিও, দ্য রেভিনেন্ট
সেরা অভিনেত্রী: ব্রে লার্সন, রুম
সেরা পার্শ্ব অভিনেতা: ইদ্রিস এলবা, বিস্ট অব নো নেশন
সেরা পার্শ্ব অভিনেত্রী: এলিসিয়া ভিকান্দর, দ্য ডেনিশ গার্ল
সেরা স্টান্ট: মেড ম্যাক্স ফিউরি রোড
‘স্ক্রিন অ্যাক্টর গিল্ড’ আজীবন সম্মাননা: ক্যারল বার্নেট
টেলিভিশন:
সেরা অভিনেতা (মিনিসিরিজ): ইদ্রিস এলবা, লুথার
সেরা অভিনেত্রী(টিভি মুভি): কুইন লতিফা, বেসেই
সেরা ড্রামা: ডাউনটন এবে
ড্রামা সিরিজে সেরা অভিনেত্রী: ভাইওলা ডেভিস, হাউ টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার
ড্রামা সিরিজে সেরা অভিনেতা: কেভিন স্পেসি, হাউজ অব কার্ড
সেরা স্টান্ট: গেম অব থ্রোনস

