ঢাকাMonday , 1 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হলিউডের জন্য ঘাম ঝড়াচ্ছেন দীপিকা

Link Copied!

Dipikaবিনোদন ডেস্ক : প্রথমবারের মত হলিউডের মত বিশাল ইন্ডাস্ট্রিতে যাত্রা করছেন বলিউড সুন্দরী অভিনেত্রী দীপিকা পাডুকোন। আর এইজন্য সব ছেড়েছুড়ে নিজেকে প্রস্তুত করার কাজে লিপ্ত আছেন। বর্তমানে নিজের শরীরকে হলিউডের জন্য ফিট করতে দিনের পুরোটা সময় তিনি কাটাচ্ছেন শরীর চর্চা কেন্দ্রে। রীতিমত নিজের শরীর নিয়ে হলিউডের জন্য অনবরত ঘাম ঝড়িয়েই যাচ্ছেন মাস্তানি খ্যাত বলিউডের এই নায়িকা।
গেল বছরের ১৮ ডিসেম্বর যখন বলিউডে নিজের অভিনীত ছবি ‘বাজিরাও মাস্তানি’ মুক্তি পায়, তখনই হলিউডে যাত্রার বিষয়টি পরিষ্কার হয় দীপিকা পাডুকোনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে হলিউডের সুপারস্টার অভিনেতা ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ খ্যাত ভিন ডিজেলের সাথে একটি ছবিও তখন পোস্ট করেছিলেন দীপিকা। এরপর থেকে দীপিকাকে নিয়ে পুরো ইন্ডাস্ট্রিতে জোর গুজব ছড়িয়ে পরে যে, ভিন ডিজেলের সাথে ‘ট্রিপল এক্স’-এর নতুন ফ্র‌্যাঞ্চাজিতে অভিনয় করছেন দীপিকা। কিন্তু শেষ পর্যন্ত এমন গুজবই সত্যি হয়।
উল্লেখ্য, গেল বছর দীপিকা তার ফেসবুকে হলিউড স্টার ভিন ডিজেলের সাথে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দীপিকাকে জড়িয়ে ধরায় ভিন ডিজেলের মুখ দেখা না গেলেও দীপিকাকে স্পষ্ট দেখা গেছে। এছাড়া দীপিকা ফেসবুক পোস্টে ভিন ডিজেলকে মেনশন করেছিলেন। দীপিকার এমন পোস্টের পর থেকেই বিনোদন জগতে রীতিমত আলোচনার ঝড় উঠে। সত্যিই ভিন ডিজেলের পরবর্তী ‘ট্রিপল এক্স’ ফ্র্যাঞ্চাজির ‘জেন্ডার কেজ রিটার্নস’ ছবিতেই দেখা যাবে তাকে! আর এইজন্যই নিজেকে প্রস্তুত করছেন দীপিকা।