ঢাকাMonday , 1 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আখাউড়ায় আমদানি-রপ্তানি শুরু

Link Copied!

akhauraব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ভারতের আগরতলা স্থলবন্দরের শ্রমিকদের ধর্মঘটের কারণে একদিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকাল থেকে বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি শুরু হয়। রোববার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিনের জন্য পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকে। এ সময় বন্দর দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা জানান, ভারতের আগর তলায় শ্রমিকদের সংগঠনের (সিডো) সম্মেলন ছিল রোববার। এই সম্মেলনকে কেন্দ্র করে আগরতলা বন্দরের শ্রমিকরা একদিনের জন্য কাজ বন্ধ রাখতে চাইলে বন্দর কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। তাই বন্দরের সকল শ্রমিকরা রোববার সকাল থেকে বন্দরে কাজ বন্ধ করে দয়ে। এতে করে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। শ্রমিকরা কাজে না আসায় বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
আখাউড়া স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা মো. এরশাদ আলী খান বলেন, ‘শ্রমিকদের ধর্মঘটের কারণে স্থলবন্দর দিয়ে একদিনের জন্য পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।