ঢাকাMonday , 1 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আখের অভাবে বন্ধ জিল বাংলা সুগার মিল

Link Copied!

jil-sugarজামালপুর প্রতিনিধি : অব্যাহত লোকসানের বোঝা মাথা নিয়ে মাত্র দুই মাসের মাথায় আখের অভাবে দেশের বৃহত্তম চিনিকল জিল বাংলা সুগার মিল বন্ধ ঘোষণা করা হয়েছে। মিলটি পুনরায় আর চালু করা সম্ভব নয় বলেও জানিয়েছে মালিকপক্ষ।
গত ২৮ জানুয়ারি উৎপাদন বন্ধ করা হলেও রোববার আনুষ্ঠানিকভাবে ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ খান মিলটি বন্ধ ঘোষণা করেন।
আব্দুর রউফ খান জানান, ৮৫ হাজার টন আখের লক্ষ্যমাত্র নিয়ে গত ১৯ নভেম্বর চালু হয় মিলটি। কিন্তু সর্বশেষ ৫৮ হাজার ৭শ’ টন আখ পাওয়া যায়। ফলে এলাকায় আখ না থাকায় বাধ্য হয়েই সুগার মিলটি বন্ধ করা হয়েছে।
এ পর্যন্ত মিলটিতে চার হাজার ৭৯ টন চিনি উৎপাদন করা হয়েছে। গত বছর বন্যায় আখের প্রচুর ক্ষতি হওয়ায় এলাকায় আখ পাওয়া যায়নি। পুনরায় আর মিলটি চালু করা সম্ভব নয় বলেও জানান তিনি।
তবে তার কথায় দ্বিমত পোষণ করে আব্দুল মজিদ নামে স্থানীয় এক আখ চাষী জানান, এলাকায় এখনও প্রচুর আখ রয়েছে। মিলে আখ দিলে নিয়মিত টাকা পাওয়া যায় না বলে আখ দিতে তারা অস্বীকৃতি জানান।
কৃষক মতিউর রহমান জানান, তিনি গত বছর মিলে আখ দিলেও এখন পর্যন্ত টাকা পাননি। আখের টাকা পেতে গেলে পদে পদে হয়রানির শিকার হতে হয়। এ কারণে এলাকার কৃষকরা আখ চাষে উৎসাহ হারিয়ে ফেলেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুর রউফ খান।