ঢাকাSunday , 31 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সানির ‘মাস্তিজাদে’ নিয়ে ভয়ে আছেন অক্ষয়!

Link Copied!

akshay-sunnyবিনোদন ডেস্ক : না, সানি লিওন কাউকে হুমকি দেননি। বরং বলিউডে খুঁটি গড়ার পর থেকে তিনিই নানান হুমকি ধামকি পেয়ে আসছেন। তবে এবার তার বহুল আলোচিত ছবি ‘মাস্তিজাদে’ ভয়ের কারন হয়ে দাঁড়ালো সুপারস্টার অভিনেতা অক্ষয়ের সামনে!
জানা গেছে, মিলাপ জাবেরির পরিচালনায় ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওন অভিনীত বহুল আলোচিত আর প্রতীক্ষিত ছবি ‘মাস্তিজাদে’ মুক্তি পেয়েছে ২৯ জানুয়ারি। আর মুক্তির প্রথম দিনেই ছবিটি প্রত্যাশার তুলনায় বাণিজ্যও করেছে বেশ। প্রথম দিনে ছবিটি আয় করেছে প্রায় সাড়ে পাঁচ কোটি রুপি। সানি লিওন অভিনীত ‘মাস্তিজাদে’র এমন সাফল্যে ভয়ে আছেন গেল সপ্তাহে দাপট দেখানো অক্ষয় কুমারে ছবি ‘এয়ারলিফট’। কারণ সানির ছবি মুক্তির সাথে সাথেই অক্ষয়ের বাণিজ্য যে পরতে শুরু করলো!
হ্যাঁ। ২৯ জানুয়ারি মুক্তির প্রথম দিনে সানি লিওনের ছবি ‘মাস্তিজাদে’ সাড়ে পাঁচ কোটি রুপি আয় করলেও অক্ষয়ের এয়ারলিফট আয় করেছে মাত্র সাড়ে চার কোটি রুপি।  সানির সাথে এমন পরাজয়ে শঙ্কিত ‘এয়ারলিফট’-এর প্রযোজক। যদিও এরমধ্যে এয়ারলিফটের ভাগ্যে ‘সুপারহিট’-এর তকমা লেগে গেছে। কারণ মুক্তির আট দিনে ছবিটি এরইমধ্যে বিশ্বব্যাপী আয় করেছে ১৩৮ কোটি রুপি। আর ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে ৪০ কোটি রুপি। কিন্তু তারপরেও সানির কাছে যে হারটা অনেকেই মেনে নিতে পারেন না!