ঢাকাSunday , 31 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিচ্ছেদের পথে হাঁটছেন আরবাজ-মালাইকা

Link Copied!

arbajবিনোদন ডেস্ক : ২০১৬ সাল ভারতীয় তারকাদের জন্য মোটেও শুভ কামনা বয়ে আনেনি। বিশেষ করে যেসকল তারকারা দীর্ঘদিন ধরে নির্ভেজাল দাম্পত্য জীবন যাপন করে আসছিলেন। এইতো চলতি মাসের মাঝামাঝিতে হুট করে ১৬ বছরের দাম্পত্য জীবনকে বিদায় বললেন বলিউডের অন্যতম সফল দাম্পত্য খ্যাত ফারহান আখতার ও অধুনা। আর এবার তাদের পথেই বোধয় হাঁটতে চলেছেন সালমান খানের ভ্রাতা আরবাজ খান ও ‘মুন্নী বদনাম’ খ্যাত মালাইকা অরোরা!
হ্যাঁ, জানা গেছে বেশকিছু দিন ধরেই সম্পর্ক ভালো যাচ্ছে না আরবাজ ও মালাইকার মধ্যে। দাম্পত্য জীবনে দীর্ঘ ১৭ বছর একসঙ্গে কাটালেও এখন নাকি তারা বিচ্ছেদের পথেই হাঁটছেন। কিন্তু কেন হঠাৎ তাদের সম্পর্কের এই অবনতি তা ঠিকঠাকভাবে বলা না গেলেও, মিডিয়ার বরাতে জানা যায়, কিছুদিন ধরে ১৪ বছর বয়সী ছেলে আরহানকে নিয়ে এবং আরবাজকে ছেড়ে বান্দ্রায় বাসায় থাকছেন মালাইকা। আর তারপর থেকেই শুরু হয় মিডিয়ায় নানান জল্পনা-কল্পনা। আরবাজকে ছেড়ে বান্দ্রার বাসায় থাকার কারন সম্পর্কে কেউ কিছু না বললেও এটা যে দাম্পত্য কলহের কারনেই হয়েছে এটা স্পষ্ট।
ঘনিষ্ঠসূত্র বলছে, ব্রিটেনের এক শিল্পপতির সাথে সম্প্রতি ডেটিংয়ে জড়িয়ে গেছেন মালাইকা। আর এই বিষয়টি আরবাজ মেনে নিতে পারেননি। তাদের মধ্যে নাকি এই বিষয়ে কথা কাটাকাটিও হয়েছে। আর দাম্পত্য কলহ দেখা দেয়ায় আরবাজকে ছেড়ে বড় ছেলেকে নিয়ে বান্দ্রায় বাসায় উঠেছেন মালাইকা।  মিডিয়ায় প্রশ্ন উঠছে, তাহলে কী এবার বলিউডের মুন্নি খ্যাত অরোরাও বিচ্ছেদের পথেই হাঁটছেন?