ঢাকাSunday , 31 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজের থেকে সন্তানদের বেশি ভালোবাসি

Link Copied!

sharukবিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে ব্যস্ততম অভিনেতাদের একজন বলিউড বাদশাহ শাহরুখ খান। প্রায় সব সময়ই তাকে নিজের ছবির শুটিং আর বিজনেস নিয়ে ভাবতে হয়। অথচ বিয়ের পর কখনোই নাকি কাজের চাপে পড়ে নিজের পরিবার আর সন্তাতদেরকে নিজের থেকে বঞ্চিত করেননি। শত ব্যস্ততার মাঝেও সময় বের করে তাদের কাছাকাছি থাকেন তিনি। সম্প্রতি শাহরুখ অকপটে বললেন তার ‍পিতৃত্বের সারল্যের কথা!
সম্প্রতি শাহরুখ খান গিয়েছিলেন লন্ডনে। কারণ সেখানে থেকে পড়াশোনা করছে তার বড় ছেলে আরিয়ান এবং একমাত্র মেয়ে সুহানা। তাদের খোঁজ খবর নিতেই সেখানে গিয়েছিলেন শাহরুখ। ফিরে এসে জানালেন সারল্য ভরা এক পিতার কথা। যিনি সত্যিকার অর্থেই পৃথিবীর সব চাইতে ভালোবাসেন তার সন্তানদের।
ছেলে-মেয়েদের নিজের থেকেও বেশি ভালোবাসেন বলে জানিয়ে শাহরুখ বলেন, আমি শুটিংয়ের পর সব সময়ই আমার সন্তানদের কাছে ছুটে যাই।  তাদের সাথে সময় দেই। আমি মনে করি, আমি তাদের খুব কাছের বন্ধু। যার কাছে তারা নিজেদের সবকিছু খোলামেলাভাবে শেয়ার করতে পারে। আমি আমার সন্তানদের সত্যিই খুব ভালোবাসি।
‘হ্যাঁ। দুদিন আগে আমি লন্ডনে আরিয়ান ও সুহানাকে দেখতে গিয়েছিলাম। তাদের সাথে প্রচুর সময় কাটিয়ে এসেছি। আমরা একসঙ্গে বসে চিফস খেয়েছি, মুভি দেখেছি। এবং তাদেরকে বলেছি ভুল করলেও যাতে সবকিছু আমার সাথে শেয়ার করে।’
পঞ্চাশ বছর বয়সী এই তারকা অভিনেতা প্রেম করে বিয়ে করেছেন প্রযোজক ও ডিজাইনার গৌরি খানকে।  ১৯৯১ সালে গৌরিকে বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে কখনোই কলহের কথা আজ পর্যন্ত শোনা যায়নি। আরিয়ান, সুহানা এবং আব্রাম, দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে তাদের সুখের সংসার।