ঢাকাSunday , 31 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবার উপরে বাংলাদেশের শান্ত

Link Copied!

santoস্পোর্টস ডেস্ক : মাত্র ১৭ রানে দুই উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেছিলেন নাজমুল হাসান শান্ত। সেই অবস্থা থেকে দলকে শুধু উদ্ধারই করেননি, রেকর্ডও গড়েছেন তিনি। যুব ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক পাকিস্তানের সামি আসলামকে ছাড়িয়ে গেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ওয়ানডেতে করেছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিও।
আগে ১৬৯৫ রান নিয়ে যুব ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিকানাটা লেখা ছিল সামি আসলামের নামে। স্কটল্যান্ডের বিপক্ষে রোববার মাঠে নামার আগে শান্তর রান ছিল ১৬৩৪। তাই সামির থেকে তখনো ৫১ রানে পিছিয়ে ছিলেন তিনি। এবার সেই দূরত্ব শুধু তিনি ঘুচাননি, তাকে ছাড়িয়েও গেছেন।
শান্ত শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১১৩ রান করে। ১১৭ বল থেকে ১০টি চারের মারে সাজান নিজের ইনিংসটি। এতে যুব ওয়ানডেতে শান্তর সংগ্রহ এখন ১৭৪৭। এই রান সংগ্রহ করতে তাকে ব্যাট করতে হয়েছে ৫৩ ইনিংস। যেখানে তার দুটি সেঞ্চুরি ও ১২টি হাফসেঞ্চুরির ইনিংসও রয়েছে।
যুব ওয়ানডেতে সেরা রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচে রয়েছেন বাংলাদেশের আরেক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। যুব ওয়ানডেতে যিনি ৩৮ ইনিংসে করেছেন ১৩২৬ রান। এছাড়া ১৪০৯ রান নিয়ে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক তৃতীয় ও ১৪০৪ রান নিয়ে ভারতের বিজয় জোল রয়েছেন চতুর্থ স্থানে। আর বিজয়ের অবস্থান পঞ্চম।