ঢাকাSunday , 31 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যে কারণে টিভিতে দেখা যাচ্ছে না বাংলাদেশের খেলা

Link Copied!

bangladeshস্পোর্টস  ডেস্ক : গত বুধবার আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর্দা উঠেছে। ১৯ দিনের এবারের টুর্নামেন্টে ম্যাচ হবে ৪৮টি। তবে এই ৪৮টি ম্যাচের মধ্যে ২০টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি, স্টার স্পোর্টস-১ এবং স্টার স্পোর্টস-২ চ্যানেল। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে খেলা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৪ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল।
দেশের আটটি ভেন্যুতে যুব বিশ্বকাপের খেলা হলেও মাত্র দুটি ভেন্যুর খেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেলগুলো। অন্য কোনো ভেন্যুতে লাইভ সম্প্রচারের ব্যবস্থা নেই। যে কারণে রোববার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও স্কটল্যান্ডের মধ্যকার খেলাটি টিভিতে সরাসরি দেখানো হচ্ছে না। একই কারণে আগামী ২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে কক্সবাজারে অনুষ্ঠেয় বাংলাদেশের ম্যাচটিও দেখা যাবে না টিভিতে।
চলমান যুব বিশ্বকাপের খেলাগুলো মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ছাড়াও হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ও এমএ আজিজ স্টেডিয়ামে, সিলেটের বিভাগীয় ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এবং কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি মাঠে।