ঢাকাSaturday , 30 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শান্তিনিকেতনে দিয়া মির্জার শুটিংয়ে বাধা

Link Copied!

diya-mirjaবিনোদন ডেস্ক : সম্প্রতি একটি শুটিং করতে পশ্চিমবঙ্গের তীর্থস্থান খ্যাত বিশ্বকবি রবীন্দ্রনাথের বিশ্ব-ভারতী বিশ্ববিদ্যালয়স্থ ‘শান্তিনিকেতন’-এ গিয়েছিলেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা। কিন্তু সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে শুটিং করার কোনো অনুমতি না দিলে সোজা মুম্বাই চলে আসেন।
জানা গেছে, সম্প্রতি ‘গঙ্গা-দ্য সোল অব ইন্ডিয়া’ নামের একটি টিভি প্রোগ্রামের শুটিং করতে শান্তিনিকেতনে হাজির হয়েছিলেন অভিনেত্রী দিয়া মির্জাসহ পুরো টিভি প্রোগ্রামের লোকজন। কিন্তু সেখানে শুটিং করার কোনো সুযোগ পাননি দিয়া মির্জা এবং তার টিম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বাধার মুখে অবশেষে তাকে দলবলসহ মুম্বাই চলে যেতে হয়।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এ সম্পর্কে বলেন, হ্যাঁ। অভিনেত্রী দিয়া মির্জাকে এখানে শুট করতে দেয়া হয়নি। কারন এখানে শুট করতে হলে কিছু নিয়ম কানুন মেনে করতে হয়। যেমন সবার আগে শান্তিনিকেতনে শুট করলে কর্তৃপক্ষের কাছে অনুমতিনামা লাগবে। যা তারা করেননি। আর এখানে এমনকিছু জায়গা আছে যেখানে অনুমতি নিলেও সে জায়গা এড়িয়ে যেতে হয়। যেমন মন্দির এলাকায় ছাতিম তলাটা। এখানে কোনো শুটিং করতে দেয়া হয় না। শুধু দিয়া মির্জা নয়, যে কারো জন্যই এখানে শুটিং করা বারণ। তবে অনুমতি নিলে অর্থের বিণিময়ে এখানের বেশকিছু জায়গায় শুটিং করা যায়।
উল্লেখ্য,  বেশকিছু দিন ধরে সিনেমায় নিয়মিত নন দিয়া। সর্বশেষ ২০১২ সালে একটি সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর গত বছরে অভিনয় করলেন ‘কাভি ভি কহি ভি’ নামের একটি সিনেমায়। ছবিটি বর্তমানে পোস্ট-প্রোডাকশনে আছে।