ঢাকাSaturday , 30 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নীরজা’য় ভয়কে জয় করেন সোনম!

Link Copied!

neerjaবিনোদন ডেস্ক : নীরজা’ একটি ইতিহাসের নাম। এই নামের সাথে জড়িয়ে আছে এক সত্যিকারের রোমহর্ষক ইতিহাস। মাত্র তেইশ বছর বয়সেই প্রায় সাড়ে তিনশো মানুষকে বাঁচিয়ে যে মেয়েটি মারা গিয়েছিলো তিনিই নীরজা ব্যানট। এই সত্যিকারের নীরজার কাহিনী নিয়েই বলিউডে নির্মিত ‘নীরজা’ মুক্তি পেতে চলেছে আসছে ১৯ ফেব্রুয়ারি। সদ্য ইউটিউবে রিলিজ হল ছবির একটি গান। ‘জিতে হ্যায় চল’ নামের গানটিতে নীরজা চরিত্রে সোনম কাপুর দেখা গেল, যে মেয়েটি ভয়কে জয় করে বাঁচিয়ে ছিলেন সাড়ে তিনশো মানুষের প্রাণ। ‘নীরজা’ ছবিটি পরিচালনা করেছেন রাম মাধবানি। ছবিতে সোনম কাপুর ছাড়াও আছেন বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমি।