ঢাকাSaturday , 30 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রনবীর-ক্যাটের মিলনে প্রধান বাধা সালমান খান!

Link Copied!

katrina-ranbirবিনোদন ডেস্ক :  সম্প্রতি বলেউডের জনপ্রিয় রনবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের মধ্যে চলা দীর্ঘদিনের সম্পর্কের যবনিকাপাত ঘটেছে। আর তাদের মধ্যে হঠাৎ সম্পর্ক বিচ্ছেদের কারন হিসেবে অনেক জোরেসরেই শোনা যাচ্ছে ক্যাটরিনার সাবেক প্রেমিক সুপারস্টার অভিনেতা সালমান খানের নাম! আর এই বিষয়টি আরো গভীরভাবে সবাইকে স্মরণ করিয়ে দিলেন মেধাবী নির্মাতা অনুরাগ বসু!
কিভাবে? বলছি। মেধাবী নির্মাতা অনুরাগ বসু ‘জগ্গা জাসুস’ নামে সিনেমা করছেন। আর এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে আছেন রনবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। অথচ মাঝখানে ধুম করে রবনীর-ক্যাটরিনার মধ্যে সম্পর্ক বিচ্ছেদ ঘটে যাওয়ায় বেচারা নির্মাতা পড়েছেন ঝামেলায়। কারণ জানুয়ারি থেকে পুরোদমে ছবিটির শুটিং করার কথা থাকলেও রনবীর-ক্যাটরিনাকে যে এক করতে পারছেন না তিনি! আর এর পুরো ক্ষোভ গিয়ে পড়েছে ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক সালমান খানের উপর।
অনুরাগ বসু সরাসরিই এর জন্য দোষ দিচ্ছেন সালমান খানকে। বলছেন সালমানের জন্যই ক্যাটরিনা ও রনবীরের মধ্যে ছাড়াছাড়ি হয়েছে। আর তার জন্যই এই দুজনকে মিলাতেও পারছেন না তিনি। সম্প্রতি ক্যাটরিনার সাথে সালমানের সাক্ষাৎকেই রনবীরের সাথে ছাড়াছাড়ি হওয়ার কারন হিসেবে প্রশ্ন ছুড়লেন তিনি।
উল্লেখ্য, রনবীর-ক্যাটরিনা বিচ্ছেদ নিয়ে শোরগোল পড়ে গেছে বলিউড পাড়ায়। এ প্রসঙ্গে দু’জনে প্রকাশ্যে কথা বলেছেন। বিচ্ছেদের পরামর্শক হিসেবে আছের সালমান খান এ কথাও জানা যাচ্ছে। তবে ঠিক কী কারণে এতোদিনের এই সম্পর্কের বিচ্ছেদ সে ব্যাপারে কেউই নিশ্চিত করে কিছু বলেননি। ক্যাটরিনা তার আসন্ন ছবি ‘ফিতুর’-এর প্রচারে সম্প্রতি সালমানের উপস্থাপনায় ‘বিগ বস’-এ হাজির হয়েছিলেন। আর সেটা নাকি ভালোভাবে নেননি রনবীর। এরপরই রনবীর-ক্যাট বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।