ঢাকাSaturday , 30 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়াল-অ্যাটলেটিকোর নিষেধাজ্ঞা প্রত্যাহার

Link Copied!

sportsস্পোর্টস ডেস্ক : অপ্রাপ্ত বয়স্ক ফুটবলারকে নিয়ম বহির্ভূতভাবে দলে নেয়ার অভিযোগ ওঠেছিল রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে। এর জেরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা দুটি ক্লাবের উপর খেলোয়াড় ট্রান্সফারে দুই বছরের জন্য (২০১৭ সালের গ্রীষ্মকাল পর্যন্ত) নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল তারা। আপিলে ক্লাব দুটি তাদের ট্রান্সফারের ওপর নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেয়েছে। নিজ নিজ ক্লাবের পক্ষ থেকে তারা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে।
ফিফার আপিল কমিটির সিদ্ধান্তে নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার কথা রিয়াল ও অ্যাটলেটিকো আলাদাভাবে জানিয়েছে। শুক্রবার রাতে ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে রিয়াল উল্লেখ করেছে, ‘রিয়াল মাদ্রিদ ঘোষণা করেছে ফিফা আপিল কমিটি নিষেধাজ্ঞার প্রাথমিক সিদ্ধান্ত বাতিল করেছে।’ পৃথক বিবৃতিতে অ্যাটলেটিকো মাদ্রিদও একই কথা জানিয়েছে।
আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ২০১৪ সালে একইরকম নিষেধাজ্ঞায় পড়েছিল। তখনো আপিল কমিটিতে এই সিদ্ধান্ত বাতিল হয়েছিল।