ঢাকাSaturday , 30 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের বিপক্ষেও বিপর্যয়ে নিউজিল্যান্ড

Link Copied!

new-zealandস্পোর্টস ডেস্ক : চলমান আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপপর্বের প্রথম ম্যাচে নেপালের কাছে হেরে গিয়েছিল নিউজিল্যান্ড। তাই শনিবার ভারতের বিপক্ষে ম্যাচটি কিউইদের জন্য হয়ে দাঁড়িয়েছে বাঁচা-মরার লড়াই। জিতলে টিকে থাকবে সেরা আটের লড়াইয়ে। হারলেই নিউজল্যান্ডের সেই সুযোগ শেষ। এমন ম্যাচে ভারত আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৫৮ রান সংগ্রহ করেছে।
জবাব দিতে নেমে মাত্র ১৬ রানে চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। ডানহাতি মিডিয়াম পেসার আভেশ খান একাই চারটি উইকেট তুলে নেন। একবার হ্যাটট্রিকের আশা জাগিয়েও সফল হতে পারেননি। সপ্তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে দুই কিউই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরালেও ষষ্ঠ বলে উইকেট না পাওয়ায় সেই চেষ্টা ব্যর্থ হয়।
এর আগে সকালে নিউজিল্যান্ড যুব দলের অধিনায়ক টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। শুরুতে কিউই অধিনায়কের সিদ্ধান্তকে আরো যথার্থ করে তোলেন স্মিথ। ভারতীয় যুব দলের ওপেনার ও দলীয় অধিনায়ক ইশান কিষান মাত্র ৪ রানে ফেরান সাজঘরে। এরপর ওয়ান ডাউনে খেলতে নামা রিকি ভুই ফেরেন মাত্র ১ রানে। পরে সরফরাজ খান ও রিসহাব পান্থের জোড়া ফিফটির ওপর ভর করে দলীয় বড় সংগ্রহ দাঁড় করাতে সমর্থ হয় ভারত।
মুলত তৃতীয় উইকেটে পান্থ ও সরফরাজ ৮৯ রানের জুটি গড়েন। তাদের জুটি ভাঙে পান্থ ডেল ফিলিপসের শিকার হলে। রিসহাব পান্থ ৫৭ রান করেন। নাথান স্মিথের বলে বোল্ড হওয়ার আগে ইনিংস সর্বোচ্চ ৭৪ রান আসে সরফরাজ খানের ব্যাট থেকে। পরে আরমান জাফরের ৪৬ ও লমররের ৪৫ রানে ভর করে আড়াইশো পার হয় ভারতীয় যুব দলের স্কোর। নিউজিল্যান্ডের পক্ষে জ্যাক গিবসন ৩টি, নাথান স্মিথ ও রাচিন রবীন্দ্র ২টি করে উইকেট পান।