ঢাকাSaturday , 30 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যানইউর জয়ে চাপমুক্ত ফন গাল

Link Copied!

mansisterস্পোর্টস ডেস্ক : সাউদাম্পটনের বিপক্ষে লিগের ম্যাচে গত শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের হারের পরও পদত্যাগে অস্বীকৃতি জানান লুইস ফন গাল। নিজে থেকে পদত্যাগ করছেন না বলেও জানিয়ে দেন তিনি। এবার এফএ কাপের চতুর্থ রাউন্ডে ডার্বি কাউন্টিকে হারিয়ে কিছুটা চাপমুক্ত হলেন ডাচ কোচ। শুক্রবার রাতে এই ম্যাচে ম্যানইউ জয় পেয়েছে ৩-১ গোলে।
মাত্র ১৬ মিনিটে ২০ গজ দূর থেকে দুর্দান্ত গোল করেন ম্যানইউর ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনি। প্রথমার্ধেই গোল করে সমতা ফেরান ডার্বির জর্জ থর্ন। প্রথমার্ধ ১-১ গোলের সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে ম্যানইউ। ৬৫ মিনিটে জেসে লিঙ্গার্ডের ক্রস থেকে ডেলি ব্লাইন্ডের গোলে আবারো এগিয়ে যায় ফন গালের শিষ্যরা। ৮৩ মিনিটে হুয়ান মাতা আরেক গোল করে জয়ের ব্যবধান ৩-১ করতে সক্ষম হন।
এই জয় ফন গাল ওল্ড ট্রাফোর্ডে নিজের অবস্থানকে আরো শক্তিশালী করতে সক্ষম হল। কারণ পুরো ডিসেম্বর জয়হীন থাকার পর জানুয়ারিতে এক হারে নড়বড়ে অবস্থানই ছিল ডাচ কোচের। এরপর ১৫ ম্যাচের মধ্যে প্রথমবার দুই গোলের ব্যবধানে জিতল তার দল। যদিও এফএ কাপের জয়কে লিগের সঙ্গে তুলনা করছেন না ফন গাল। তবে এটি যে তার দলের বড় এক সাফল্য সেটা বলছেন জোর দিয়েই।
ফন গাল বলেন, ‘সম্ভবত অনুশীলনে যা করানো হয়েছে মাঠে তার চেয়েও ভালো কিছু হয়েছে। ডার্বির প্রতিরোধের পর আমরা যথাসময়ে ঠিকভাবে খেলেছি। আমরা তাদের একটি এ্যাওয়ে গোল হতে দিয়েছি। তবে প্রথমার্ধ শেষে আমি বলেছি খুব ভালো খেলা হয়েছে। এটা ধরে রাখ, আমরাই জিতব। এবং আমরা জিতেছিও। প্রিমিয়ার লিগ খুব গুরুত্বপূর্ণ। তবে এফএ কাপ ইংল্যান্ডের সেরা টুর্নামেন্ট। এর একটা দীর্ঘ ইতিহাস আছে। আমরা এটি অনেকদিন জিততে পারিনি। এবার সেই স্বপ্ন রয়েছে আমাদের সামনে। তবে দুটি ম্যাচ জিতেই এটা বলা যাবে না যে আমরা এই টুর্নামেন্টে শিরোপা জিতব।’