ঢাকাSaturday , 30 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাসাকাদজাতেই আস্থা জিম্বাবুয়ের

Link Copied!

masakadjaস্পোর্টস ডেস্ক : এল্টন চিগুম্বুরার উত্তরসূরি হিসেবে শেষ পর্যন্ত হ্যামিল্টন মাসাকাদজার উপরই আস্থা রাখল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। বাংলাদেশে টি২০ সিরিজ শেষে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান চিগুম্বুরা। এরপরই নতুন দায়িত্ব দেয়া হল মাসাকাদজাকে। ৩২ বছর বয়সী মাসাকাদজা এখন দলটির সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। তার সহকারী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে লেগ স্পিনার গ্রায়েম ক্রেমারকে।
আন্তর্জাতিক ক্রিকেটে মাসাকাদজার ক্যারিয়ার প্রায় দেড় দশকের। জিম্বাবুয়ে দলের হয়ে ২৯ টেস্ট ও ১৬৫ ওয়ানডে ম্যাচ খেলেছেন এই ব্যাটসম্যানের। নতুন এই অধিনায়ক জিম্বাবুয়ে দলকে সব ফরম্যাটেই নেতৃত্ব দেবেন। কারণ আপাতত ভিন্ন ফরম্যাটে ভিন্ন অধিনায়কত্বের তত্ত্বে গ্রহণ করেনি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
এর আগে মাসাকাদজা অফ ফর্মের কারণে দল থেকেই বাদ পড়েছিলেন। তবে সম্প্রতি বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি২০ দলে ছিলেন তিনি। র‌্যাঙ্কিংয়ে তলানিতে থাকা জিম্বাবুয়ে টেস্ট খেলেনি ২০১৪ সালের পর। আর ২০১৩ সালের পর কোনো টেস্টে জয়ের দেখা পায়নি আফ্রিকা অঞ্চলের এই দল।