ঢাকাFriday , 29 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সানিয়া মির্জার টানা তিন

Link Copied!

saniaস্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে সেরা সময়টা পার করছেন সানিয়া মির্জা। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।  গত বছর উইম্বলডন এবং ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন তিনি। শুক্রবার ক্যারিয়ারে যোগ করলেন আরো একটি শিরোপা। মার্টিনা হিঙ্গিসের জুটি বেঁধে নারী ডাবলসে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। এ নিয়ে টানা তিনটি গ্র্যান্ডস্লাম জয়ের কীর্তি গড়লেন  ভারতের এই টেনিস সুন্দরী। ফাইনালে চেক রিপাবলিকের আন্দ্রেয়া ও লুসি রাদিকাকে ৭-৬ (৭-১), ৬-৩ গেমে পরাজিত করে ইন্দো-সুইস এ জুটি।
অস্ট্রেলিয়ার রোড লেভার আরিনায় চেকের এই জুটিকে হারাতে অবশ্য ঘাম ঝরাতে হয়েছে সানিয়া-মার্টিনাকে। লড়তে হয়েছে ১০৯ মিনিট। যদিও দুটি সেটেই জিতেছেন সানিয়া-হিঙ্গিস। প্রথম সেটে ইন্দো-সুইস জুটিকে হারানোর প্রায় কাছাকাছি চলে যায় চেক জুটি। এই সেট জিততে সানিয়াদের লড়তে হয়েছে ৬২ মিনিট। শেষ পর্যন্ত এই সেট নিজেদের দখলে নেন ৭-৬ ব্যবধানে। দ্বিতীয় সেটে চেক জুটিকে কোনো সুযোগ দেননি। ৪৭ মিনিটের লড়াই শেষে সানিয়ারা জিতেছেন ৬-৩ ব্যবধানে।
টানা তিনটি গ্র্যান্ডস্লাম জিতে উচ্ছ্বাস ঝরছে সানিয়ার কণ্ঠে, ‘যারা আমাদের সমর্থন জুগিয়েছেন, তাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ। অস্ট্রেলিয়ান ওপেন আমার জন্য বিশেষ কিছু। এটা আমার ঘরের মাঠের টুর্নামেন্টের মতোই। এখানে আমার কিছু স্মরণীয় মুহূর্ত রয়েছে। মার্টিনা অসাধারণ খেলেছে। যা আমাকে শিরোপা জয়ে সহায়তা করেছে।’