স্পোর্টস ডেস্ক : ২৫ নভেম্বর, ২০১১ সাল। সব শেষ শ্রীলঙ্কার হয়ে টি-২০ খেলেছেন দিলহারা ফার্নান্দো। এরপর জাতীয় দলে ঠাঁই হয়নি তার। পুনরায় দলে ফেরার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখেন এই লঙ্কান পেসার। সম্প্রতি লাসিথ মালিঙ্গার ইনজুরিতে কপাল খুলল ফার্নান্দোর। অবশেষে জাতীয় দলে মিলল ঠাঁই।
আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার টি-২০ স্কোয়াডে জায়গা পেয়েছেন ফার্নান্দো। আর তাতে পাঁচ বছরের আক্ষেপ ঘুঁচল তার। দিলহারা ফার্নান্দোর দিলে যেন ‘জল’ ঢাললেন শ্রীলঙ্কার নির্বাচকরা।
ভারত সফরে তিনটি টি-২০ ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ৯, ১২ ও ১৪ ফেব্রুয়ারি। এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজকে গুরুত্বের সঙ্গেই দেখছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার টি-২০ স্কোয়াড: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), তিলকরত্নে দিলশান, দিলহারা ফার্নান্দো, কাসুন রাজিথা, বিনুরা ফার্নান্দো, সেকুজে প্রসন্ন, মিলিন্দা শ্রীবর্ধনে, ধানুস্কা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, অ্যাসিলা গুনারত্নে, চামারা কাপুগেদারা, চামিরা দুশমন্ত, সাচিত্রা সেনানায়েকে ও জেফরি ভান্দারসে।

