ঢাকাThursday , 28 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খেলাধুলায় এগিয়ে যাবে শিক্ষার্থীরা

Link Copied!

nahidরাজশাহী প্রতিনিধি : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘প্রতি বছরই আমরা নিজেদের ছড়িয়ে যাচ্ছি। আমরা এই আত্মবিশ্বাসে পৌঁছেছি প্রতি বছরই আরও উন্নত মানের খেলাধুলার ব্যবস্থা হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীরা এগিয়ে যাবে।’
বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বেলন-ফেস্টুন উড়িয়ে এই আসর উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা বলেন।
শীতের সকালে মিষ্টি রৌদ্র উজ্জ্বল আবহাওয়ায় দেশের ৭৭৬ জন্য খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হয় ৪৫তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। সারাদেশ থেকে ২৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধাপ অতিক্রম করে এই চূড়ান্ত পর্বে এসেছে। এক সময় মেয়েরা শিক্ষাপ্রতিষ্ঠান আসতো না। কিন্তু এখন মেয়েরা পিছিয়ে নেই। তারা শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে। শুধু তাই নয়, তারা পড়ালেখার পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে বড় অবদান রাখছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ‘রাজশাহী হচ্ছে দেশের সবচেয়ে সুন্দর জায়গা। তাই আগত অতিথিদের রাজশাহী উপভোগ করার আমান্ত্রণ জানাই। একসময় জঙ্গির অত্যাচার বেড়েছিল। কিন্তু আমরা এই রাজশাহীতে জঙ্গিকে পরাজিত করেছি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা সচিব সোহরাব হোসাইন, ভারতীয় সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. শেখ মো. ওয়াহিদুজ্জামান, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদিক, রাজশাহী শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতির উপ-পরিচালক ফারহানা হক এবং রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী।
দেশের ২৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৭৬ জন্য শিক্ষার্থী ৭ ইভেন্টে লড়াই করবে। এরমধ্যে ৪১৬ জন ছাত্র ও ৩৬০ জন ছাত্রী। চারটি অঞ্চলে ভাগ করে এই বড় আসরে তারা অংশগ্রহণ করছে। চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা নিয়ে বকুল অঞ্চল, খুলনা, বরিশাল নিয়ে গোলাপ অঞ্চল, ঢাকা, ময়মনসিংহ নিয়ে পদ্ম অঞ্চল এবং রাজশাহী ও রংপুর নিয়ে চাঁপা অঞ্চলের হয়ে এবারের এই বড় আসরে প্রথমবারের মতো ক্রিকেট ও বাস্কেটবল ইভেন্টে খুদে শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে এক মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আগামী ৩১ জানুয়ারি এই প্রতিযোগিতা শেষ হবে।